বিশ্ব

তিন মেয়েকে খুনের অভিযোগে গ্রেপ্তার বাবা

  • 5:34 pm - March 09, 2026
  • পঠিত হয়েছে:১৯৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৯ মার্চ- ভারতের তেলেঙ্গানা রাজ্যের কামারেড্ডি জেলা-য় ঋণের চাপে নিজের তিন নাবালিকা কন্যাকে লেকে ডুবিয়ে হত্যার অভিযোগে এক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত তিন শিশুর মরদেহ স্থানীয় একটি লেক থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির নাম ইসমাইল। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। কামারেড্ডি জেলার সহকারী পুলিশ সুপার চৈতন্য রেড্ডি জানান, প্রায় পাঁচ লাখ টাকার ঋণের বোঝায় জর্জরিত ছিলেন ইসমাইল। অর্থনৈতিক সংকটের কারণে সন্তানদের লালন-পালন করতে পারবেন না—এমন আশঙ্কা থেকেই তিনি এই নির্মম কাজটি করেছেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।

নিহত তিন শিশুর নাম সিফাত (৮), আয়াত (৭) এবং মারিয়াম (৫)। শনিবার রাতে একটি লেক থেকে আয়াত ও মারিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। পরে রোববার তল্লাশি চালিয়ে একই লেক থেকে সিফাতের মরদেহও উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শিশুদের মা একজন দিনমজুর। শনিবার সকালে তিনি কাজে যান। দুপুরে বাড়ি ফিরে মেয়েদের ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। প্রতিবেশীরাও শিশুদের কোথাও দেখতে পাননি বলে জানান। পরে বিকেলে তিনি স্বামীকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে মেয়েদের নিখোঁজ হওয়ার বিষয়টি জানান।

এরপর পুলিশ তদন্ত শুরু করে এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। সেই ফুটেজে তিন শিশুকে তাদের বাবার সঙ্গে যেতে দেখা যায়।

পুলিশ ইসমাইলকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তিনি জানান, সকালে মেয়েদের বাইরে খেতে নিয়ে গিয়েছিলেন। তবে তার বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের কথা স্বীকার করেন বলে দাবি করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আর্থিক সংকটের কারণে তিনি তিন মেয়েকে স্থানীয় পেড্ডাচেরুভু লেক-এ নিয়ে গিয়ে পানিতে ঠেলে ফেলে দেন। এরপর তল্লাশি চালিয়ে ওই লেক থেকেই তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। আদালত অভিযুক্ত ইসমাইলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au