বাংলাদেশ

মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবাহিনীর দুই সদস্য নিহত

  • 8:57 pm - March 10, 2026
  • পঠিত হয়েছে:২৮ বার
মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবাহিনীর দুই সদস্য নিহত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ মার্চ- রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন আয়েশা সিদ্দিকা অন্যন্যা এবং শেখ রাকিবুজ্জামান।

মঙ্গলবার (১০ মার্চ) মিরপুর থানা থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা রয়েছে। আয়েশা সিদ্দিকা অন্যন্যার বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। তার বাবা পেশায় অটোরিকশা চালক। শেখ রাকিবুজ্জামানের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায়। বর্তমানে হাসপাতালে রয়েছেন আয়েশার মামা, অন্য পরিবারের সদস্যরা নীলফামারী থেকে ঢাকায় আসছেন।

বিমানবাহিনী আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

এর আগে, সোমবার (৯ মার্চ) দুপুরে মিরপুর-২ এলাকায় ১১ তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এই শাখার আরও খবর

যুদ্ধবিরতি চায় না ইরান: ইরানের স্পিকার

মেলবোর্ন, ১১ মার্চ- ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতি চায় না ইরান বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। তিনি বলেছেন, আগ্রাসনের…

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো ‘বাস্তবসম্মত লক্ষ্য’ নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১১ মার্চ- চলমান যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের সংঘাত নিয়ে কড়া মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের…

ইরান যুদ্ধের মধ্যস্থতায় পুতিনের প্রস্তাব এখনও বহাল: ক্রেমলিন

মেলবোর্ন, ১০ মার্চ- ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের মধ্যস্থতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে প্রস্তাবগুলো দিয়েছেন, সেগুলো এখনও বহাল রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। রাশিয়া পরিস্থিতি শান্ত…

হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ বন্ধ করলে ইরানে ‘২০ গুণ কঠোর হামলা’: ট্রাম্পের হুঁশিয়ারি

মেলবোর্ন, ১০ মার্চ: হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ বন্ধ করার কোনো চেষ্টা করলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র “২০ গুণ বেশি কঠোর হামলা” চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন…

বাহরাইনে মার্কিন সেনাদের অবস্থানকৃত হোটেলে ড্রোন হামলার দাবি ইরানের

মেলবোর্ন, ১০ মার্চ- ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বাহরাইনের একটি হোটেলে সফল ড্রোন হামলা চালানো হয়েছে, যেখানে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন।…

ব্রাজিলে ফুটবল ফাইনালে ইতিহাস: এক ম্যাচে ২৩ লাল কার্ড

মেলবোর্ন, ১০ মার্চ- ব্রাজিলে অনুষ্ঠিত মিনেইরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রুজেইরো ও অ্যাতলেতিকো মিনেইরোর ম্যাচ এক রেকর্ডে পরিণত হয়েছে। শেষ মুহূর্তে মাত্র ৩০ সেকেন্ড বাকি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au