বিশ্ব

ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধে ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের

  • 5:41 am - November 05, 2026
  • পঠিত হয়েছে:৪২ বার
ভারতের এক ধাক্কায় ৪০ বিলিয়ন ডলারের ক্ষতির হল পাকিস্তানের।

ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে বাণিজ্য বন্ধ থাকায় প্রায় ৪০ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন পাকিস্তান-ভারত বিজনেস কাউন্সিলের সভাপতি নূর মোহাম্মদ কাসুরি। তাঁর দাবি, ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ থাকায় পাকিস্তানের আমদানি ব্যয় বেড়েছে, পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে কাঁচামাল সংগ্রহে অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়াহুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক কার্যত বন্ধ হয়ে যায়। এরপর থেকে দুই দেশের ব্যবসায়ীরা সরাসরি বাণিজ্যের সুযোগ হারিয়েছেন। নূর মোহাম্মদ কাসুরির হিসাব অনুযায়ী, এই দীর্ঘ বিরতির কারণে পাকিস্তানের মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪০ বিলিয়ন ডলার।

নূর মোহাম্মদ কাসুরি বলেন, আগে পাকিস্তান ভারত থেকে তুলনামূলক কম দামে এবং অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় পণ্য ও কাঁচামাল আমদানি করতে পারত। কিন্তু বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় এখন একই পণ্য অন্য দেশ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। এতে আমদানি ব্যয় বাড়ার পাশাপাশি পণ্য পরিবহনেও বেশি সময় লাগছে।

তিনি আরও বলেন, অতিরিক্ত অর্থ ব্যয় করেও অনেক ক্ষেত্রে ভারত থেকে আগে পাওয়া মানের পণ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। ভারত ও পাকিস্তানের মধ্যে আবার বাণিজ্য শুরু হলে পণ্য আমদানির ক্ষেত্রে পাকিস্তারের অন্তত ৩ বিলিয়ন ডলার সাশ্রয় হতে পারে বলে মনে করেন তিনি।

ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের প্রভাব পড়েছে পাকিস্তানের বস্ত্রশিল্পেও। নূর মোহাম্মদ কাসুরির ভাষ্য অনুযায়ী, পাকিস্তানে তুলার উৎপাদন কমে যাওয়ায় দেশটির বিভিন্ন পোশাক ও বস্ত্রশিল্প প্রতিষ্ঠানকে এখন ব্রাজিল, মিসর, চীন ও যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে এবং শিল্পপ্রতিষ্ঠানগুলো বাড়তি চাপের মুখে পড়ছে।

কাসুরি মনে করেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক হলে শুধু ব্যবসায়ীরাই লাভবান হবেন না, সাধারণ মানুষও উপকৃত হবেন। তুলনামূলক কম খরচে পণ্য আমদানি, দ্রুত সরবরাহ এবং কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত করা সম্ভব হবে।

এ কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় চালুর ওপর গুরুত্ব দিয়েছেন পাকিস্তান-ভারত বিজনেস কাউন্সিলের সভাপতি। তাঁর মতে, দীর্ঘদিনের বাণিজ্যিক অচলাবস্থা দুই দেশের অর্থনীতি ও ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করছে।

এই শাখার আরও খবর

ডিবি হেফাজতে ইকবাল সোবহান ও রাজীব ঘোষ: সাংবাদিক মহলে উদ্বেগ

রাজধানীর মহাখালীতে কর্মস্থল থেকে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী ও ডিবিসি নিউজের ক্রাইম চিফ রাজীব ঘোষকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় সাংবাদিক সমাজে…

কিশোরগঞ্জে জামায়াত নেতার ছেলেকে বুকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে…

মোদির সঙ্গে প্রকাশ্য বিতর্কে বসতে চান রাহুল গান্ধী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিতর্কের বিচারক কে হবেন,…

ডিসেম্বরে নতুন মজুরি কাঠামোর আশ্বাস: তবুও কেন ‘অনিশ্চয়তায়’ শ্রমিকরা

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করে জানুয়ারি থেকে বর্ধিত বেতন দেওয়ার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। বুধবার (৪ নভেম্বর)…

পর্যটক আসার খবরে সেন্টমার্টিনে ফিরেছে ঈদের আনন্দ

দুই বছরের স্থবিরতা কাটিয়ে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হওয়ার অপেক্ষায় দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। পর্যটন মৌসুম সামনে রেখে দ্বীপের ব্যবসায়ী, জেলে, হোটেল-মোটেলকর্মী, নৌযান শ্রমিকসহ বিভিন্ন…

দরপতনের আশঙ্কা ভারতীয় রুপির

বিদেশি বিনিয়োগের প্রবাহ কমে যাওয়া, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং জ্বালানি তেলের উচ্চমূল্যের চাপে আগামী কয়েক মাসে আরও দর হারাতে পারে ভারতীয় রুপি। সাম্প্রতিক সময়ে মুদ্রাটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au