বিশ্ব

যুদ্ধবিরতি চায় না ইরান: ইরানের স্পিকার

  • 12:50 am - March 11, 2026
  • পঠিত হয়েছে:২১৬ বার
স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ মার্চ- ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতি চায় না ইরান বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। তিনি বলেছেন, আগ্রাসনের এমন জবাব দেওয়া হবে যাতে ভবিষ্যতে আর কেউ ইরানের ওপর হামলার সাহস না করে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহাম্মদ বাকের কালিবাফ লিখেছেন, ইরান কোনোভাবেই যুদ্ধবিরতি চাইছে না। তার মতে, আগ্রাসনকারী পক্ষকে এমনভাবে জবাব দেওয়া প্রয়োজন যাতে তারা শিক্ষা নেয় এবং ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে হামলার কথা আর না ভাবে।

তিনি আরও বলেন, “জায়নবাদী শাসনব্যবস্থা নিজেদের আধিপত্য ধরে রাখতে যুদ্ধ, আলোচনা, যুদ্ধবিরতি এবং আবার যুদ্ধ—এই চক্র চালু রাখতে চায়। আমরা সেই চক্র ভেঙে দেব।”

এদিকে ইরানের সামরিক কমান্ড কাঠামোর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান খাতাম আল-আনবিয়া সদর দপ্তরও এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না এবং ইরানও যুদ্ধবিরতি চাইছে না।

একই ধরনের মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে বলে তার মনে হচ্ছে না। কারণ অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা ইরানের জন্য অত্যন্ত তিক্ত ছিল।

আব্বাস আরাঘচি জানান, এর আগে দুই দফা আলোচনা হয়েছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে। কিন্তু সেই আলোচনার পরপরই ইরানের ওপর সামরিক হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধবিরতির কোনো আলোচনা হতে হলে একটি স্পষ্ট শর্ত পূরণ করতে হবে। ভবিষ্যতে ইরানের ওপর আর কখনো হামলা চালানো হবে না—এমন নিশ্চয়তা দিতে হবে প্রতিপক্ষকে। তার আগে যুদ্ধবিরতির প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন তিনি।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au