শিক্ষা

নেদারল্যান্ডসের ভিসা প্রক্রিয়ায় বাড়তি যাচাই, শিক্ষার্থীদের অপেক্ষা দীর্ঘ হতে পারে

  • 2:55 pm - March 11, 2026
  • পঠিত হয়েছে:৩০০ বার
প্রতীকী ছবি

মেলবোর্ন, ১১ মার্চ- নেদারল্যান্ডসে পড়াশোনার জন্য স্টুডেন্ট ভিসা আবেদনের সংখ্যা সম্প্রতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে এসব আবেদনের মধ্যে বিভিন্ন ধরনের অনিয়মের তথ্য পাওয়ায় ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস ভিসা যাচাই প্রক্রিয়ায় কঠোরতা আরোপ করেছে। এতে আবেদনকারীদের ভিসা পাওয়ার অপেক্ষার সময়ও বাড়তে পারে বলে জানিয়েছে দূতাবাস।

দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, ভিসা প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে বর্তমানে জমা পড়া সব আবেদনের ব্যাপক পর্যালোচনা করা হচ্ছে। শুধু নতুন আবেদনই নয়, এর আগে অনুমোদন পাওয়া কিছু ভিসা এবং ফ্যামিলি ভিসার ক্ষেত্রেও এই পর্যালোচনা চালানো হচ্ছে।

বার্তায় আরও বলা হয়, এই অতিরিক্ত যাচাই প্রক্রিয়ার কারণে আবেদনকারীদের ওপর প্রভাব পড়তে পারে। বিশেষ করে ভিসা অনুমোদনের জন্য অপেক্ষার সময় দীর্ঘ হতে পারে এবং অনেক ক্ষেত্রে নেদারল্যান্ডসে ভ্রমণের নির্ধারিত সময়সূচিও পরিবর্তন করতে হতে পারে।

দূতাবাস জানায়, একটি সুষ্ঠু ও স্বচ্ছ আবেদন ব্যবস্থা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। বেশিরভাগ শিক্ষার্থীর ক্ষেত্রে নেদারল্যান্ডসের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরাসরি পুনর্মূল্যায়নের ফলাফল শিক্ষার্থীদের জানাবে। এরপর দূতাবাস ভিসা প্রক্রিয়ার পরবর্তী ধাপ সহজ করতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করবে।

দূতাবাস আরও স্পষ্ট করে জানিয়েছে, ভিসা আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত নেদারল্যান্ডসের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ গ্রহণ করে, দূতাবাস নয়। বর্তমানে যেসব আবেদন পর্যালোচনার আওতায় রয়েছে, সেগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিগগিরই সিদ্ধান্ত জানাবে বলে আশা করা হচ্ছে।

এদিকে দূতাবাস ভিসা আবেদনকারী ও সংশ্লিষ্ট সকল পক্ষকে ধৈর্য ও সহযোগিতা বজায় রাখার আহ্বান জানিয়েছে।

এই শাখার আরও খবর

ঢাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে আরও ৩ ককটেল বিস্ফোরণ

ঢাকায় পৃথক তিনটি স্থানে আরও তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে কাফরুল থানার সামনে ফাঁকা বাসে আগুন দেওয়ার ঘটনার পর রামপুরা ও…

কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা

ঢাকার গুরুত্বপূর্ণ কমলাপুর রেলওয়ে স্টেশনের একটি প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন স্থানে…

পার্থে ছুরিকাঘাতে ৪৪ বছর বয়সী ব্যক্তির মৃত্যু, গ্রেপ্তার একজন

অস্ট্রেলিয়ার পার্থের দক্ষিণাঞ্চলে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশের হোমিসাইড ইউনিট। এ ঘটনায় শনিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুক্রবার স্থানীয়…

নিরপরাধ সিডনি বাসিন্দা হত্যায় বন্দুকধারীকে পালাতে সহায়তার অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে

অস্ট্রেলিয়ার সিডনিতে ভুল পরিচয়ের শিকার হয়ে এক নিরপরাধ ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে বন্দুকধারীকে পালাতে সহায়তার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের সময়…

ফ্লিকের বার্সেলোনার কাছে রিয়ালের গোলের রেকর্ড হারানোর শঙ্কা

লা লিগায় দুর্দান্ত ছন্দে ছুটছে হান্সি ফ্লিকের বার্সেলোনা। মৌসুমের প্রথম ছয় ম্যাচেই জয় পেয়েছে কাতালান ক্লাবটি। এই ছয় ম্যাচে প্রতিপক্ষের জালে ২৮ বার বল পাঠিয়েছে…

ঢাকায় রোববার ‘লকডাউন’, আগের রাতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

বাংলাদেশের রাজধানী ঢাকায় রোববার (২০ সেপ্টেম্বর) আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠন যুবলীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির আগের রাতে একাধিক বাসে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au