বিনোদন

বাবার নামে অযোধ্যায় ধর্মশালা বানাচ্ছেন অমিতাভ বচ্চন

  • 1:29 pm - September 19, 2026
  • পঠিত হয়েছে:২৮ বার
অযোধ্যায় অমিতাভের ধর্মশালা! ছবি: সংগৃহীত

অযোধ্যায় ধর্মশালা নির্মাণের উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। প্রস্তাবিত ধর্মশালাটির নাম তাঁর বাবা ও বিশিষ্ট কবি হরিবংশ রাই বচ্চনের নামে রাখার পরিকল্পনা করা হয়েছে। এ জন্য অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষের কাছে নির্মাণের নকশা জমা দিয়ে অনুমোদনের আবেদন করেছেন অভিনেতা।

অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষের সহ-সভাপতি অনুরাগ জৈন মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রস্তাবিত ধর্মশালায় ২০টিরও বেশি কক্ষ থাকতে পারে। অযোধ্যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের থাকার জন্য সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে।

অনুরাগ জৈন বলেন, অযোধ্যার উন্নয়নে দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তিদের অবদান রয়েছে। অভিনেতা অমিতাভ বচ্চনও এ কাজে যুক্ত হয়েছেন। ধর্মশালা নির্মাণের নকশা অনুমোদনের জন্য তিনি আবেদন করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ধর্মশালা নির্মাণের প্রস্তাবটি প্রকাশ করা হয়েছে, যাতে কারও কোনো আপত্তি বা মতামত থাকলে তা জানানোর সুযোগ থাকে। নির্ধারিত সময়সীমা শেষে প্রস্তাবটি পর্যালোচনা করা হবে। এরপর নিয়ম অনুযায়ী অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অমিতাভ বচ্চনের অযোধ্যায় কেনা জমিতেই ধর্মশালাটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। কর্তৃপক্ষের আশা, দূরদূরান্ত থেকে অযোধ্যায় আসা পুণ্যার্থীদের জন্য সুশৃঙ্খল আবাসনের ব্যবস্থা করতে এই উদ্যোগ সহায়ক হবে।

অযোধ্যায় পর পর জমি কিনেছেন অমিতাভ। ছবি: সংগৃহীত

অযোধ্যায় একাধিক জমি কিনেছেন অমিতাভ

রামমন্দির নির্মাণের পর অযোধ্যা অমিতাভ বচ্চনের আগ্রহের অন্যতম জায়গা হয়ে উঠেছে। বিভিন্ন সময়ে সেখানে একাধিক জমি কিনেছেন তিনি।

সম্প্রতি রামমন্দির থেকে প্রায় ১৫ মিনিটের দূরত্বে ২ দশমিক ৬৭ একর জমি কিনেছেন অমিতাভ। জমিটির মূল্য প্রায় ৩৫ কোটি টাকা বলে জানা গেছে। প্রস্তাবিত ধর্মশালাটি এই জমিতেই নির্মাণ করা হবে।

এর আগে রামমন্দিরের কাছাকাছি ‘সরযূ’ নামের আবাসনে প্রায় ২৫ হাজার বর্গফুটের একটি জমি কেনেন তিনি। সেখানে তাঁর বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ১৪ কোটি ৫০ লাখ টাকা।

২০২৪ সালের ২২ জানুয়ারি রামজন্মভূমি মন্দির উদ্বোধনের আগে ৫ হাজার ৩৭২ বর্গফুটের আরেকটি জমি কেনেন অমিতাভ। ওই জমির জন্য তিনি প্রায় ৫ কোটি ৫৪ লাখ টাকা খরচ করেন। পরে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে আরও একটি জমি কেনার খবর প্রকাশিত হয়।

রামমন্দির উদ্বোধনের সময় অমিতাভ বচ্চন অযোধ্যাকে সংস্কৃতি ও আধ্যাত্মিকতার গুরুত্বপূর্ণ পীঠস্থান হিসেবে উল্লেখ করেছিলেন। তবে ভবিষ্যতে জীবনের বাকি সময় অযোধ্যায় কাটাবেন কি না, সে বিষয়ে তিনি কোনো ইঙ্গিত দেননি।

সূত্র:আনন্দবাজার.কম

এই শাখার আরও খবর

ভারত-চীনসহ রাশিয়ার তেল ক্রেতা দেশগুলোতে ১০০% শুল্কের সুযোগ ট্রাম্পের

রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার স্বাক্ষরের পর ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট…

জুলাইয়ের বাংলাদেশে হঠাৎ জিন্নাহ কেন?

ঘটনাটি কেমন যেন প‍্যাঁচ খেয়ে যাচ্ছে। জিন্নাহ নাকি আমাদের জাতির পিতা; অনেকটা যেন বাংলা সিনেমায় যেমন দেখা যায। মানে নায়ক বা নায়িকা বড় হয়ে জানতে…

গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াতে ডেনমার্কের সঙ্গে চুক্তি ট্রাম্পের

মাসের পর মাস গ্রিনল্যান্ড দখলে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের হুমকির পর এবার ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড…

শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামির বাড়িতে জনতার হামলা

পাবনা সদরে ১০ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামির বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার জুমার নামাজের পর…

ইয়েমেনে হুথিদের সামরিক যান লক্ষ্য করে সরকারি বাহিনীর হামলা, নিহত বহু যোদ্ধা

ইয়েমেনের মারিব প্রদেশসহ বিভিন্ন এলাকায় ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সামরিক যান লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হামলার ভিডিও প্রকাশ করে সরকারি…

১০১ দ্বিপক্ষীয় চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশ, প্রয়োজনীয় পদক্ষেপের হুঁশিয়ারি ভারতের

বাংলাদেশের সঙ্গে আগের সরকারের সময়ে করা ১০১টি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনার খবরের মধ্যে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় ‘সব প্রয়োজনীয় পদক্ষেপ’ নেওয়ার কথা জানিয়েছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au