বিশ্ব

পশ্চিমবঙ্গ বিধান সভা নির্বাচন

অর্ধেকের বেশি আসনে প্রার্থী ঘোষণা করে লড়াইয়ে এগিয়ে থাকতে চায় বিজেপি

  • 4:21 pm - March 13, 2026
  • পঠিত হয়েছে:২৩২ বার
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সামনে রেখে ১৫০ আসনে প্রার্থী চূড়ান্তের পথে বিজেপি

মেলবোর্ন, ১৩ মার্চ- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও প্রার্থী বাছাইয়ের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫০টি আসনে সম্ভাব্য প্রার্থী প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিজেপি। ভোটের তফসিল ঘোষণার পর প্রথম ধাপেই এসব নাম প্রকাশ করা হতে পারে।

দলীয় সূত্র বলছে, বর্তমান বিধায়কদের একটি বড় অংশকেই এবারও প্রার্থী করার পরিকল্পনা রয়েছে। প্রায় ৮৭ থেকে ৮৮ শতাংশ বর্তমান বিধায়ককে আবারও টিকিট দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বয়সজনিত সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণে ১০ থেকে ১২ শতাংশ বিধায়ক এবার প্রার্থী না হওয়ার ইচ্ছা দলের কাছে জানিয়েছেন বলে জানা গেছে।

সম্ভাবনাময় আসনগুলোতে বর্তমান বিধায়কদেরই অগ্রাধিকার দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। পাশাপাশি প্রার্থী তালিকায় নতুন কয়েকটি মুখও যুক্ত হতে পারে।

তবে কলকাতা এবং তার আশপাশের কিছু গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী বাছাই এখনও চূড়ান্ত হয়নি। এসব এলাকায় শুধু দলের পরিচিত নেতা নয়, বরং সমাজে সুপরিচিত, জনমানসে ইতিবাচক ভাবমূর্তি রয়েছে এমন ব্যক্তিদের প্রার্থী করার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এদিকে গত দুই দিন ধরে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের শীর্ষ নেতারা। ওই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দলের সাবেক রাজ্য সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৬ মার্চ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। একই সঙ্গে তামিলনাড়ু, কেরল, অসম ও পুদুচেরিতেও ভোটের দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা রয়েছে।

যদিও ভোট কত দফায় অনুষ্ঠিত হবে তা এখনও স্পষ্ট নয়, তবে এক থেকে তিন দফায় ভোট গ্রহণের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিল মাসেই ভোটের ফলাফল প্রকাশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au