বাংলাদেশ

বইমেলা শেষ হচ্ছে আজ

  • 2:31 pm - March 15, 2026
  • পঠিত হয়েছে:১৭৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৫ মার্চ- মাসজুড়ে বইপ্রেমীদের মিলনমেলায় পরিণত হওয়া অমর একুশে বইমেলা ২০২৬ আজ রোববার শেষ হচ্ছে। সমাপনী দিনে মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। শেষদিনে পাঠক, লেখক ও প্রকাশকদের উপস্থিতিতে জমজমাট পরিবেশে বইমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। অনুষ্ঠানে ‘অমর একুশে বইমেলা ২০২৬’-এর সার্বিক কার্যক্রম ও আয়োজনে প্রতিবেদন উপস্থাপন করবেন মেলার সদস্যসচিব ড. মো. সেলিম রেজা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান।

ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

প্রতিবারের ধারাবাহিকতায় এবারের বইমেলাতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার, সরদার জয়েন উদ্দীন স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার।

গত এক মাস ধরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে অনুষ্ঠিত বইমেলায় নতুন বই প্রকাশ, লেখক-পাঠকের আড্ডা, আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশ বিরাজ করে। সমাপনী দিনের মধ্য দিয়ে এবারের মেলার আনুষ্ঠানিক পর্দা নামলেও বইপ্রেমীদের স্মৃতিতে থেকে যাবে একুশের এই সাহিত্য উৎসব।

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au