বাংলাদেশ

খুলনায় হিন্দু পুলিশ কর্মকর্তার মাকে গলাকেটে হত্যা

  • 4:15 am - March 16, 2026
  • পঠিত হয়েছে:৩০৩ বার
পুকুরে ফেলে যাওয়া ভারতীয় মন্ডলের লাশ। ছবি: যুগান্তর

মেলবোর্ন, ১৬ মার্চ- খুলনার পাইকগাছা উপজেলায় এক পুলিশ কর্মকর্তার মাকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর তার মরদেহ পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। রোববার (১৫ মার্চ) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

নিহত নারীর নাম ভারতীয় মন্ডল (৫৪)। তিনি খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী গ্রামের বাসিন্দা। তিনি বরিশাল রেঞ্জে কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) চিম্ময় মন্ডল-এর মা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ মার্চ) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ভারতীয় মন্ডলকে নির্মমভাবে হত্যা করে। পরে তার মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়। রোববার সকালে বাড়িতে কাজ করতে আসা এক কর্মচারী ঘরের দরজা খোলা ও ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। এরপর তিনি ভারতীয় মন্ডলকে খুঁজতে গিয়ে পুকুরে তার মরদেহ দেখতে পান এবং স্থানীয়দের খবর দেন।

খবর পেয়ে এলাকাবাসী সেখানে জড়ো হন এবং পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা কুমারেশ মন্ডল ও তুহিন মন্ডল জানান, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং তার গলা কাটা অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থলে পুকুরপাড়ে প্রচুর রক্তের দাগও দেখা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ২৫ থেকে ৩০ বছর আগে ভারতীয় মন্ডলের স্বামী প্রভাষ মন্ডল ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমানে তিনি পাইকগাছা মৎস্য আড়তদারি সমিতির মসজিদে ইমামতি করেন।

এ বিষয়ে পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়িতে চুরি করতে এসে দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। নিহত নারী হয়তো চোরদের চিনে ফেলেছিলেন, এজন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au