বাংলাদেশ

প্রকাশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, নিহত ১

  • 4:32 am - March 16, 2026
  • পঠিত হয়েছে:২৭৩ বার
রাতে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় প্রকাশ্যে এলোপাতাড়ি গুলিতে ওই যুবক নিহত হন। ছবি: চ্যানেল 24

মেলবোর্ন, ১৬ মার্চ- রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় প্রকাশ্যে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রাত সোয়া ৯টার দিকে শহিদ মিনার এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি ও হামলায় গুরুতর আহত হন রাকিবুল ইসলাম। আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রাকিবুল ইসলাম পুরান ঢাকার নিমতলি এলাকার বাসিন্দা তারিকুল ইসলাম খোকন-এর ছেলে। তিনি শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ভিডিও কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় এসে প্রকাশ্যে অন্তত চার রাউন্ড গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন রাকিবুল ইসলাম।

গুলিবিদ্ধ রাকিবুলকে হাসপাতালে নিয়ে যাওয়া জিএম ইশান জানান, তারা কয়েকজন বন্ধু শহিদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনার পর এগিয়ে গিয়ে তারা রাকিবুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে থাকা নিহতের বন্ধু রনি জানান, ঘটনার সময় রাকিবুলসহ কয়েকজন বন্ধু শহিদ মিনারের পাশের একটি চায়ের দোকানে চা পান করছিলেন। তখন এক যুবক রাকিবুলকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে তারা শহিদ মিনারের দিকে গিয়ে দেখেন রাকিবুল রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার মাথায় গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল।

এদিকে ঘটনার সময় উপস্থিত জনতা এক সন্দেহভাজন যুবককে আটক করে। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

শাহবাগ থানার উপপরিদর্শক মো. মিঠু ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহিদ মিনার এলাকায় রাকিবুল ইসলাম নামে এক শিক্ষার্থীকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মাথায় একটি গুলি বিদ্ধ হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই শাখার আরও খবর

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au