খেলা

বিশ্বকাপে নেইমারকে চান না আনচেলত্তি!

  • 6:58 pm - March 18, 2026
  • পঠিত হয়েছে:২৩৬ বার
বিশ্বকাপে নেইমারকে চান না আনচেলত্তি! ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৮ মার্চ- চোট ও ফর্মের কারণে দীর্ঘদিন ধরে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে দেখা যাচ্ছে না নেইমারকে। কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব গ্রহণের পর থেকে নেইমারের দলে ডাক পড়েনি। আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে দুটি প্রীতিম্যাচে—২৬ মার্চ ফ্রান্স ও ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে—ওই তারকা খেলোয়াড়কে দলে রাখা হয়নি।

আনচেলত্তি জানিয়েছেন, নেইমার শতভাগ ফিট না থাকায় তাকে প্রীতিম্যাচের জন্য বিবেচনায় রাখা হয়নি। তিনি বলেন, “নেইমার পুরোপুরি ফিট থাকলে অবশ্যই বিশ্বকাপে খেলার সুযোগ পেত। এখন আমি এমন খেলোয়াড় চাই, যারা পুরোপুরি ফিট এবং ম্যাচে খেলতে প্রস্তুত।”

নেইমারের অবস্থা নিয়ে সতর্ক পর্যবেক্ষণ চালিয়ে ব্রাজিল টিম ম্যানেজমেন্ট তাকে নিয়মিত খেলা ও ফিটনেস পরীক্ষা করছে। ২০২৩ সালের অক্টোবরে গুরুতর হাঁটুর চোটের পর ব্রাজিল দলে দেখা যায়নি নেইমারকে। চোট থেকে সেরে উঠলেও পারফরম্যান্স ধারাবাহিক নয়। সে সময় সে সৌদি আরব ছেড়ে নিজের দেশি ক্লাব সান্তোসে যোগ দেন। আনচেলত্তি ১০ মার্চ সান্তোসের একটি ম্যাচ সরাসরি দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু পেশির অস্বস্তির কারণে নেইমার খেলতে পারেননি।

নেইমার সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “দলে ডাক না পাওয়ায় আমি দুঃখিত ও হতাশ। তবে আমি হাল ছাড়ব না। প্রতিদিন অনুশীলন ও ম্যাচে পারফরম্যান্স উন্নত করাই এখন আমার লক্ষ্য। বিশ্বকাপের আগে দলে ফেরার শেষ সুযোগ এখনও আছে, আমার স্বপ্ন এখনও বেঁচে আছে।”

এই সিদ্ধান্তের ফলে নেইমারের বিশ্বকাপ খেলার স্বপ্নে আপাতত বড় ধাক্কা লেগেছে, তবে তার নিজস্ব প্রতিশ্রুতি ও কঠোর অনুশীলনের মাধ্যমে ফিটনেস অর্জন করলে ভবিষ্যতে দলে ফেরার সম্ভাবনা রয়ে গেছে।

এই শাখার আরও খবর

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড নিউজিল্যান্ডের, লজ্জায় অর্শদীপরা

সিরিজ হাতছাড়া হওয়ার পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়ল নিউজিল্যান্ড। শুক্রবার অকল্যান্ডে ৭ উইকেটে ২৫৯ রান করে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে মিচেল…

তাহসিফের শেষ মুহূর্ত নিয়ে মুখ খুললেন দীপ, বললেন নদীতে ঝাঁপ দেওয়ার কথা

বিমানবাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় আটক আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া তথ্য যাচাই করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।…

সহিংস আন্দোলনে যুক্তদের সরকারি চাকরি নয়, নতুন বিধি যোগী সরকারের

উত্তর প্রদেশে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে চরিত্র যাচাইয়ের নিয়ম কঠোর করেছে যোগী আদিত্যনাথের সরকার। সহিংস উপায়ে প্রচলিত রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা পরিবর্তনের আন্দোলনে যুক্ত ব্যক্তিদের…

দা ও বিস্ফোরক তৈরির নির্দেশিকা সংগ্রহের অভিযোগে অস্ট্রেলিয়ায় যুবকের বিচার

সন্ত্রাসী হামলার প্রস্তুতির অভিযোগে অভিযুক্ত ২২ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।…

বিন্যান্সে সাইবার হামলায় ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরির দাবি

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বিন্যান্সে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোসম্পদ চুরি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। প্রাথমিক…

উখিয়ায় চার দিনেও নেভেনি গ্যাসের আগুন, বাড়ছে ঝুঁকি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন চার দিন ধরে জ্বলছে। আগুনের তীব্রতা না কমায় আশপাশের এলাকায় বিস্ফোরণ ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au