সর্বশেষ

আপাতত ‘ট্রেন বদলে’ গন্তব্যে পৌঁছাবেন উত্তরের পাঁচ জেলার যাত্রী

  • 2:09 am - March 19, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
'ট্রেন বদলে' গন্তব্যে পৌঁছাবেন উত্তরের পাঁচ জেলার যাত্রী, ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৯ মার্চ- বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। এই পরিস্থিতিতে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে সাময়িকভাবে ‘ট্রান্সশিপমেন্ট’ বা ট্রেন বদলের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বগিগুলো উদ্ধার করতে প্রায় ১২ ঘণ্টা সময় লাগতে পারে। এ সময়ের মধ্যে নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় ও জয়পুরহাটগামী যাত্রীদের বিকল্প ব্যবস্থায় যাতায়াত করতে হবে।

তিনি বলেন, “রেল যোগাযোগ স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীরা দুর্ঘটনাস্থলে এসে ট্রেন পরিবর্তন করে গন্তব্যে পৌঁছাবেন। পঞ্চগড় থেকে আসা ট্রেন এবং ঢাকা থেকে যাওয়া ট্রেনের যাত্রীরা নির্দিষ্ট স্থানে নেমে অন্য ট্রেনে উঠবেন।”

এ ব্যবস্থায় যাত্রীদের কিছুটা ভোগান্তি হবে স্বীকার করে তিনি জানান, আপাতত এটিই একমাত্র কার্যকর সমাধান। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে বুধবার দুপুর দুইটার দিকে ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার এলাকায় লাইনচ্যুত হয়। ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনায় আহত অন্তত ৪৭ জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে লাইন সচল করার চেষ্টা চলছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।

এই শাখার আরও খবর

গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব নিহতের খবর নিশ্চিত করল ইরান

মেলবোর্ন, ১৯ মার্চ- ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। টানা দুই দিনে এটি তৃতীয়বারের মতো…

চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

মেলবোর্ন, ১৯ মার্চ- চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম…

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

মেলবোর্ন, ১৯ মার্চ- সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বুধবার (১৮ মার্চ)…

জেট ফুয়েলের দাম ১০ দিনে লিটারে বাড়ল ১০০ টাকা

মেলবোর্ন, ১৯ মার্চ- মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বাংলাদেশে জেট ফুয়েলের দামে অস্বাভাবিক বৃদ্ধি দেখা দিয়েছে। মাত্র ১০ দিনের ব্যবধানে দুই দফায় লিটারপ্রতি প্রায় ১০০ টাকা বাড়ায়…

ইরানের গোয়েন্দা মন্ত্রী নিহত, নিশ্চিত করলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

মেলবোর্ন, ১৯ মার্চ-  ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব নিহত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি…

ইরানের গ্যাসক্ষেত্রে হামলায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো

মেলবোর্ন, ১৯ মার্চ- ইরানের একটি গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্রে হামলার খবর প্রকাশের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au