ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১
দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…
মেলবোর্ন, ১৯ মার্চ- ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব নিহত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই তথ্য জানান এবং ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পোস্টে বলেন, তার ঘনিষ্ঠ সহকর্মী ইসমাইল খাতিব, শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহসহ তাদের পরিবারের কিছু সদস্য ও সহযোগীদের হত্যাকাণ্ড দেশকে শোকাহত করেছে।
এর আগে ইরানের পক্ষ থেকে আলী লারিজানি ও আজিজ নাসিরজাদেহর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। সর্বশেষ ইসমাইল খাতিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ায় দেশটির শীর্ষ নিরাপত্তা নেতৃত্বে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে, ইসমাইল খাতিবকে হত্যার দাবি আগেই করেছিল ইসরায়েল। দেশটি জানিয়েছিল, রাতভর পরিচালিত এক অভিযানে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, শীর্ষ পর্যায়ের এসব হত্যাকাণ্ড আঞ্চলিক সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে এবং এর প্রভাব আন্তর্জাতিক রাজনীতিতেও পড়তে পারে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au