বাংলাদেশ

আন্তর্জাতিক পোলট্রি দিবস:

বৈশ্বিক পোলট্রি রপ্তানি বাজারে অবস্থান তৈরি করতে পারেনি বাংলাদেশ

  • 1:45 pm - March 19, 2026
  • পঠিত হয়েছে:১৫৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ মার্চ-  আজ আন্তর্জাতিক পোলট্রি দিবস। উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও বৈশ্বিক পোলট্রি রপ্তানি বাজারে এখনো শক্ত অবস্থান গড়ে তুলতে পারেনি বাংলাদেশ।

দেশে গত দুই দশকে পোলট্রি শিল্প দ্রুত বিকশিত হয়ে বিনিয়োগ, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাতে পরিণত হয়েছে। বর্তমানে দেশে বছরে প্রায় দুই হাজার ৩৩৭ কোটি ডিম এবং ১৪ লাখ ৬০ হাজার টন মুরগির মাংস উৎপাদন হচ্ছে, যা অভ্যন্তরীণ চাহিদা পূরণে প্রায় স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত করেছে।

তবে এই উৎপাদন সক্ষমতা আন্তর্জাতিক বাজারে কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে দেশ। যেখানে ভারত ও চীন মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে, সেখানে বাংলাদেশের উপস্থিতি এখনও সীমিত।

বিশ্ববাজারে পোলট্রি রপ্তানিতে ব্রাজিল শীর্ষে রয়েছে প্রায় ৩৫ থেকে ৩৬ শতাংশ অংশীদারিত্ব নিয়ে। যুক্তরাষ্ট্রের অংশ প্রায় ২০ শতাংশ। প্রক্রিয়াজাত পোলট্রি পণ্যের বাজারে থাইল্যান্ডের আধিপত্য সবচেয়ে বেশি, তাদের অংশ প্রায় ২৬ দশমিক ৩ শতাংশ। পাশাপাশি ভিয়েতনামও দ্রুত রপ্তানি কেন্দ্র হিসেবে উঠে এসেছে।

খাতসংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ পিছিয়ে থাকার পেছনে প্রধান কারণ আন্তর্জাতিক মানের সনদের অভাব, সীমিত সরকারি সহায়তা এবং উৎপাদন ব্যয়ের ঊর্ধ্বগতি। কাঁচামালের দাম অস্থিরতা, বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং অভ্যন্তরীণ বাজারে দামের ওঠানামাও রপ্তানির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) ড. এ বি এম খালেদুজ্জামান বলেন, সরকার এখন খামারগুলোকে আন্তর্জাতিক মানে প্রস্তুত করতে কাজ করছে এবং উত্তম কৃষি চর্চায় উৎসাহ দিচ্ছে। তার মতে, সঠিক নীতিগত সহায়তা পেলে বাংলাদেশও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করতে পারবে।

বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজার ধরতে হলে বায়োসিকিউরিটি, আধুনিক প্রক্রিয়াজাত প্রযুক্তি, ট্রেসেবিলিটি এবং মান নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো জরুরি। পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হালাল সনদ ও স্বাস্থ্য সনদ নিশ্চিত না করলে সম্ভাবনাময় বাজারগুলোতে প্রবেশ করা কঠিন হয়ে পড়বে।

ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার সাবেক সভাপতি মসিউর রহমান বলেন, শুধু উৎপাদন বাড়ালেই হবে না, আন্তর্জাতিক মান বজায় রেখে প্রক্রিয়াজাতকরণ ও গুণগত মান নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।

এদিকে ২০২০ সাল থেকে বাংলাদেশে আন্তর্জাতিক পোলট্রি দিবস পালন করা হলেও এবার ঈদের ছুটির কারণে সরকারি বা বেসরকারিভাবে বড় কোনো কর্মসূচি রাখা হয়নি।

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au