বিশ্ব

ইরানের জ্বালানি খাতে নতুন হামলার পক্ষে নন ট্রাম্প

  • 2:03 pm - March 19, 2026
  • পঠিত হয়েছে:২১১ বার
ইরানের জ্বালানি খাতে নতুন হামলা চান না ট্রাম্প, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ মার্চ- ইরানের জ্বালানি অবকাঠামোতে নতুন করে হামলা চালানো হোক, এমন অবস্থানে নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর তার এই অবস্থানের কথা প্রকাশ্যে এসেছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইরানের বৃহৎ ‘সাউথ পার্স’ গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ট্রাম্প।

প্রতিবেদনে বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেওয়ার সম্ভাবনার জবাবে তেহরানকে কঠোর বার্তা দিতে সাম্প্রতিক হামলাকে সমর্থন করেছিলেন তিনি। তবে সেই লক্ষ্য অর্জিত হয়েছে মনে করায় আপাতত আর কোনো নতুন হামলার পক্ষে নন মার্কিন প্রেসিডেন্ট।

তবে যুক্তরাষ্ট্রের এই অবস্থান স্থায়ী নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদি ইরান আবার হরমুজ প্রণালীতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে ট্রাম্প পুনরায় জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার অনুমোদন দিতে পারেন।

বিশ্লেষকদের মতে, এই অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সাময়িক সংযমের ইঙ্গিত দিলেও পরিস্থিতি দ্রুত পাল্টে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সূত্র: দি গার্ডিয়ান

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au