বাংলাদেশ

মিঠামইনের আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক নূরু মারা গেছেন

  • 2:20 pm - March 23, 2026
  • পঠিত হয়েছে:২০৮ বার
আব্দুল হক নূরু, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ মার্চ- কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার আওয়ামী লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক নূরু আর নেই। দীর্ঘদিন কিডনি ও লিভারের জটিলতায় ভোগার পর রোববার বিকেলে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, রাজধানীর পপুলার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার স্ত্রী আবেদা জাহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল হক নূরু ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ-এর ছোট ভাই। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব টানা ২২ বছর পালন করেছেন। স্থানীয় রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি ছিলেন সুপরিচিত মুখ।

পারিবারিক সূত্র জানায়, আজ তার মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে রাখা হবে। আগামীকাল দুপুর সাড়ে ১২টায় হেলিকপ্টারযোগে তাকে নিজ উপজেলা মিঠামইনে নেওয়া হবে। বাদ জোহর মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

১৯৫৭ সালের ৫ নভেম্বর মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হক নূরু। শিক্ষা জীবনে তিনি আব্দুল হক কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, গুরুদয়াল সরকারি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন।

শিক্ষা ও সংস্কৃতির প্রতি গভীর অনুরাগী এই বীর মুক্তিযোদ্ধা নিজ এলাকায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। তার মায়ের নামে প্রতিষ্ঠা করেন তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং মিঠামইন কলেজ, যা পরবর্তীতে তার নামানুসারে মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ হিসেবে নামকরণ করা হয়। তিনি ওই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা মিঠামইনের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এই শাখার আরও খবর

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au