বিশ্ব

তৃণমূলকে ‘বিসর্জন’ দিতে বিজেপিতে যোগ দেওয়া কে এই সন্তোষ পাঠক

  • 2:58 pm - March 24, 2026
  • পঠিত হয়েছে:১৬৮ বার

মেলবোর্ন, ২৪ মার্চ- তার পরিচয় কংগ্রেসের নেতা হলেও তিনি তারচেয়েও বেশি পরিচিত ২২ বছরের বেশি সময় ধরে ‘দাপুটে কাউন্সিলর’ হিসেবে। নাম- সন্তোষ পাঠক। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই সন্তোষ পাঠক কংগ্রেসের সাথে দীর্ঘ বছরের সম্পর্ক ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে।

কলকাতার ৪৫ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর এতই জনপ্রিয় যে তৃণমূলের প্রবল ঝড়ের মুখেও নিজের ‘গড়’ অক্ষত রেখে বারবার বিজয়ী হয়েছে।  সন্তোষ পাঠক বিজেপিতে যোগ দেওয়া পর ধারণা করা হচ্ছে চৌরঙ্গী বিধানসভা আসনে তাকে প্রার্থী করবে গেরুয়া শিবির।

সন্তোষ পাঠক দীর্ঘদিন ধরেই মধ্য কলকাতায় কংগ্রেসের একনিষ্ঠ মুখ হিসেবে পরিচিত। কংগ্রেসের হয়ে  ২০২১-এর বিধানসভা নির্বাচনেও চৌরঙ্গী কেন্দ্র থেকে তিনি লড়াই করেছিলেন। সেবার জয়ের মুখ দেখেননি, কিন্তু কাউন্সিলর হিসেবে এলাকার অলিগলি এবং সংগঠনের নাড়ি-নক্ষত্র তার নখদর্পণে।

গতকাল সোমবার সন্ধ্যায় নিউটাউনে বিজেপি কার্যালয়ে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের হাত থেকে পদ্ম পতাকা তুলে নেন।

দলবদলের পরেই তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে সন্তোষের হুঙ্কার, ‘আমি ব্রাহ্মণ সন্তান। পুজো-অর্চনা যেমন জানি, তেমনই শ্রাদ্ধ করতেও জানি। এবার তৃণমূলের বিসর্জন দেওয়াই আমার লক্ষ্য।’

অবশ্য বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল, বিধানসভা ভোটের আগে সন্তোষ পাঠক শিবির বদলাতে পারেন। শোনা যায়, তার ঘনিষ্ঠ বন্ধু তথা প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তীকেও এই বিষয়ে আগাম আভাস দিয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘদিনের পোড়খাওয়া এই কংগ্রেসী নেতা সত্যিই দল ছাড়বেন, তা বোধহয় ভাবতে পারেনি বিধান ভবন।

বিজেপিতে যোগ দিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে সন্তোষ বলেন, ‘গত নির্বাচনে আমার জেতা আসন ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশ আর তৃণমূল যা খুশি করেছে। আমি নিজে চোখে পুলিশকে ছাপ্পা মারতে দেখেছি। আমি বুঝে গিয়েছি, কংগ্রেসের পক্ষে তৃণমূলকে সরানো সম্ভব নয়। একমাত্র নরেন্দ্র মোদীর নেতৃত্বেই এই রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করা সম্ভব।”

আটবারের লড়াইয়ের অভিজ্ঞতাকে সঙ্গী করেই তিনি এবার বিজেপির সৈনিক হিসেবে ময়দানে নামছেন বলে জানান তিনি।

সন্তোষ পাঠককে পাশে বসিয়ে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “সন্তোষবাবু ২২ বছরের কাউন্সিলর। তিনি কোনও দিনই দলবদলের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না। কিন্তু বর্তমান পরিস্থিতি তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।”

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au