সর্বশেষ

না ফেরার দেশে ‘সুপারম্যান’ অভিনেত্রী

  • 10:46 pm - March 24, 2026
  • পঠিত হয়েছে:৯৫ বার
অভিনেত্রী ভ্যালেরি পেরিন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ মার্চ- হলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ভ্যালেরি পেরিন আর নেই। গতকাল ২৩ মার্চ যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারকিনসন রোগ-এ ভুগছিলেন এই অভিনেত্রী।

২০১৫ সালে তার শরীরে এই রোগ ধরা পড়ে। দীর্ঘ অসুস্থতার মধ্যেও শেষ দিন পর্যন্ত সাহস ও ইতিবাচক মনোভাব নিয়ে লড়াই চালিয়ে গেছেন তিনি।

ঘনিষ্ঠজনদের কথায়, তিনি কখনো অভিযোগ করেননি—বরং জীবনকে উদযাপন করেই কাটিয়েছেন প্রতিটি মুহূর্ত।

১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত লেনি সিনেমায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারের অন্যতম সেরা স্বীকৃতি পান পেরিন।

স্ট্যান্ডআপ কমেডিয়ান লেনি ব্রুস-এর জীবনভিত্তিক এই ছবিতে ডাস্টিন হফম্যান-এর বিপরীতে ‘হানি’ চরিত্রে তার অনবদ্য অভিনয় তাকে অস্কার মনোনয়ন এনে দেয়।

তবে সাধারণ দর্শকের কাছে তিনি সবচেয়ে বেশি পরিচিত সুপারম্যান সিরিজে ‘মিস টেশম্যাকার’ চরিত্রে অভিনয়ের জন্য। ক্রিস্টোফার রিভ অভিনীত সুপারম্যানের বিপরীতে, ভিলেন লেক্স লুথারের সহযোগী হিসেবে তার উপস্থিতি ছিল স্মরণীয়। চরিত্রটিতে তিনি শুধু গ্ল্যামার নয়, মানবিক দ্বন্দ্বও দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন।

এছাড়াও ‘দ্য লাস্ট আমেরিকান হিরো’ ও ‘হোয়াট ওমেন ওয়ান্ট’-এর মতো সিনেমার পাশাপাশি ‘ইআর’, ‘দ্য প্র্যাকটিস’, ‘ন্যাশ ব্রিজ’-এর মতো জনপ্রিয় টিভি সিরিজেও অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ক্যারিয়ারের শুরুতে লাস ভেগাসে শোগার্ল হিসেবে কাজ করা থেকে শুরু করে প্লেবয়-এর কভার গার্ল হওয়া—গ্ল্যামার জগতের পরিচিত মুখ ছিলেন ভ্যালেরি পেরিন। তবে অভিনয়ের গভীরতা ও বহুমাত্রিক চরিত্রে নিজেকে প্রমাণ করে তিনি নিজস্ব অবস্থান গড়ে নিয়েছিলেন হলিউডে।

এই শাখার আরও খবর

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au