অস্ট্রেলিয়া

নিরাপত্তা ও মহাকাশ সহযোগিতায় চুক্তির পথে অস্ট্রেলিয়া-জার্মানি

বৈশ্বিক সংঘাত নিয়ে সতর্কবার্তা

  • 1:45 pm - March 26, 2026
  • পঠিত হয়েছে:১৭০ বার
অস্ট্রেলিয়া-জার্মানি, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ মার্চ- অস্ট্রেলিয়া ও জার্মানি একটি ‘স্ট্যাটাস অব ফোর্সেস’ চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে এবং পাশাপাশি মহাকাশ সহযোগিতার জন্য পৃথক একটি সমঝোতায় পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে। এ নিয়ে চলমান আলোচনার মধ্যে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জার্মানির শীর্ষ কর্মকর্তারা।

ন্যাশনাল প্রেস ক্লাবে বক্তব্য রাখতে গিয়ে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্তোরিয়াস বলেন, বর্তমান বিশ্বের বিভিন্ন সংঘাত একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। তার ভাষায়, আজকের নিরাপত্তা আর কোনো নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা পুরোপুরি বৈশ্বিক বাস্তবতায় পরিণত হয়েছে।

তিনি রাশিয়া ও ইরানের সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে সাদৃশ্যের কথা উল্লেখ করেন। পিস্তোরিয়াস বলেন, বিশ্বের এক অঞ্চলের ঘটনা অন্য অঞ্চলেও প্রভাব ফেলে এবং এর প্রভাব পড়ে বৈশ্বিক অর্থনীতি ও বাজারে।

তিনি আরও বলেন, “এটাই বাস্তব পৃথিবী, আমাদের কাম্য পৃথিবী নয়। পদক্ষেপ নেওয়ার অনেক উপায় আছে, কিন্তু আগের মতো চলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এদিকে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থতা কর্তৃত্ববাদী শক্তিগুলোকে আরও উৎসাহিত করতে পারে। তার মতে, বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা ও সক্রিয় কূটনৈতিক উদ্যোগের বিকল্প নেই।

এই শাখার আরও খবর

সৌদি আরবে ছয়টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের

সৌদি আরবের বিভিন্ন স্থানে তেল স্থাপনা, আন্তর্জাতিক বিমানবন্দর ও একটি সামরিক কমান্ড সেন্টার লক্ষ্য করে এক দিনে ছয়টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে…

তাহসিফ সৌরির মৃত্যু: কিছু প্রশ্ন, প্রোপাগান্ডার অভিযোগ এবং বিচারের দাবি

সজীব ওয়াজেদ জয় :  রহস্যজনক মৃত্যুর মাত্র তিন মাস আগে এক পডকাস্টে তাহসিফ সৌরি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তার ওপর নেমে আসা ভয়াবহ…

এবার আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার, হত্যা করলো কারা?

ওটিএন বাংলা রিপোর্ট : চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকার বাসা থেকে আওয়ামী লীগের নেত্রী নুর নাহার বেগমের (৭৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাসার পেছনের দরজা খোলা…

তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তাঁর জুনিয়র বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। নিখোঁজ হওয়ার আগে…

মারা গেলেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

ব্রিটিশ অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন। জনপ্রিয় বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর সিরিজ ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’-এ ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড এবং ‘এক্স-মেন’ চলচ্চিত্র সিরিজে অধ্যাপক চার্লস…

জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, শিশুকন্যার পর বাবারও মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পাঁচ বছর বয়সী শিশু তোয়াবা আক্তারের মরদেহ উদ্ধারের একদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার বাবা গোলাপ হোসেনেরও মৃত্যু হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে বাবা ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au