গডজিলা ভার্সেস কং’ অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত
মেলবোর্ন, ২২ জুলাই: যুক্তরাষ্ট্রের তরুণ অভিনেত্রী কেলি হটল, যিনি Godzilla vs. Kong চলচ্চিত্র সিরিজে অভিনয় করে পরিচিতি পান, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স…
মেলবোর্ন, ২৬ মার্চ- ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের মারকাপুরাম জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে টিপার লরির সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে গেলে বহু যাত্রী জীবন্ত দগ্ধ হন বলে জানিয়েছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে নিহতের সংখ্যা আট বলা হলেও পরে তা বেড়ে ১২ জনে দাঁড়ায়। মারকাপুরামের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ নাগরাজু জানিয়েছেন, দুর্ঘটনায় অন্তত আট জন ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান এবং প্রায় ১৮ থেকে ২০ জন আহতকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্মকর্তাদের মতে, স্থানীয় সময় সকাল ছয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরের উদ্দেশে যাওয়া হরিকৃষ্ণ ট্রাভেলসের বাসটির সঙ্গে একটি টিপার লরির সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে, ফলে ভেতরে থাকা যাত্রীদের অনেকেই বের হতে পারেননি।
জেলা পুলিশ জানিয়েছে, আহতদের চিকিৎসা চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নিয়েছেন এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশও এই ঘটনায় শোক জানিয়েছেন। তিনি বলেন, বাস ও লরির সংঘর্ষে এত মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au