সর্বশেষ

ঈদে ঢালিউড সিনেমায় অভিষেক হলো যাঁদের

  • 3:51 pm - March 26, 2026
  • পঠিত হয়েছে:১৪৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ মার্চ- এবারের ঈদে ঢালিউড সিনেমায় একসঙ্গে অভিষেক হয়েছে বেশ কয়েকজন নতুন অভিনেত্রীর। দেশীয় শিল্পীদের পাশাপাশি টালিউডের একাধিক অভিনেত্রীও প্রথমবারের মতো ঢাকার বড় পর্দায় দেখা দিয়েছেন, যা এবারের ঈদ চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করেছে।

পরিচালক রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তর। দীর্ঘদিন মডেলিংয়ের সঙ্গে যুক্ত থাকা স্নিগ্ধার এটি প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এর আগে তাঁর ‘রাস্তা’ সিনেমায় কাজ করার কথা থাকলেও সেটি অসম্পূর্ণ থেকে যায়। অন্যদিকে মারিয়া শান্তও মডেলিং ও ছোট পর্দার অভিজ্ঞতা নিয়ে প্রথমবার বড় পর্দায় পা রাখলেন।

তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিষেক হয়েছে সাবরিন আজাদ ও সংগীতশিল্পী মাশা ইসলামের। সাবরিনের জন্য এটি মুক্তির দিক থেকে প্রথম সিনেমা হলেও মাশার জন্য এটি বড় পর্দায় অভিনয়ের নতুন অভিজ্ঞতা। নির্মাতার আহ্বানে অডিশনের মাধ্যমে এই সিনেমায় যুক্ত হন তিনি।

এদিকে মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে সাদনিমা বিনতে নোমানের। শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া সাদনিমা এর আগে নাটক ও ওয়েব ফিল্মে কাজ করেছেন।

এবারের ঈদের সিনেমায় টালিউড থেকেও এসেছে নতুন মুখ। আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে অভিষেক হয়েছে জ্যোতির্ময়ী কুণ্ডুর। টিভি সিরিয়াল দিয়ে যাত্রা শুরু করা এই অভিনেত্রী এর আগে টালিউডে ‘প্রজাপ্রতি ২’ সিনেমায় কাজ করেছেন।

এ ছাড়া ‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে ঢালিউডে প্রথম কাজ করেছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। ২০২১ সালে ‘প্রেম টেম’ দিয়ে টালিউডে যাত্রা শুরু করা এই অভিনেত্রী ‘চেঙ্গিজ’ ও ‘মানুষ’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন।

সব মিলিয়ে, এবারের ঈদে ঢালিউডে নতুনদের এই আগমন চলচ্চিত্র অঙ্গনে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au