সর্বশেষ

সমুদ্রসৈকতে আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

  • 2:38 pm - March 27, 2026
  • পঠিত হয়েছে:১৭৯ বার
কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে আজ শুরু হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’।

মেলবোর্ন, ২৭ মার্চ- কক্সবাজার সমুদ্রসৈকতে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’, যেখানে দেশীয় ও আন্তর্জাতিক সিনেমার সমন্বয়ে দর্শকদের জন্য থাকছে ভিন্নধর্মী আয়োজন।

কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে আয়োজিত এই উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের পাঁচটি পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা, একটি ইংরেজি সিনেমা এবং একটি প্রামাণ্যচিত্র। আয়োজনে সহযোগিতা করছে গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, কক্সবাজার জেলা প্রশাসন এবং ঢাকা ফিল্ম ক্লাব। উৎসবটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

আজ বিকেল ৪টায় কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে উৎসবের উদ্বোধন করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। উদ্বোধনী দিনে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে পর্দা উঠবে উৎসবের। এরপর প্রদর্শিত হবে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’, অপূর্ব রানা পরিচালিত ‘জলরং’ এবং বড়ুয়া সুনন্দা কাকন পরিচালিত বাংলাদেশের প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র ‘ডট’।

আগামীকাল ২৮ মার্চ সমাপনী দিনে বিকেল ৪টা থেকে শুরু হবে প্রদর্শনী। এদিন সবুজ খান পরিচালিত ‘বেহুলা দরদী’ দিয়ে পর্দা উঠবে, এরপর পর্যায়ক্রমে প্রদর্শিত হবে মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘ময়নার চর’ এবং তানভীর হাসান পরিচালিত ‘মধ্যবিত্ত’।

উৎসব প্রসঙ্গে কক্সবাজার ফিল্ম ক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম বলেন, চলচ্চিত্রের মাধ্যমে সমাজের গল্প, মানুষের অনুভূতি এবং সময়ের বাস্তবতাকে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি নতুন নির্মাতাদের জন্য একটি সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি করাও এর অন্যতম উদ্দেশ্য।

তিনি আরও বলেন, চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সচেতনতা ও সামাজিক পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার, আর সেই ভাবনা থেকেই এই আয়োজন করা হয়েছে।

এই শাখার আরও খবর

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au