নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…
মেলবোর্ন, ২৮ মার্চ- পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় সাধারণ মানুষের উদ্বেগ ও ক্ষোভ বাড়তে থাকায় কলকাতার রাস্তায় প্রতিবাদ দেখা দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় প্রায় ৬০ লক্ষ মানুষের নাম ‘বিবেচনাধীন’ হিসেবে দেখানো হয়। বিচারপতিদের তত্ত্বাবধানে সংশোধন প্রক্রিয়া চললেও, অতিরিক্ত তালিকাও প্রকাশিত হয়েছে। শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
কলকাতার ধর্মতলা এলাকায় শুক্রবার এক গণসভায় বিভিন্ন গণসংগঠন ও মানবাধিকার সংগঠন অংশ নেন। সভায় উপস্থিত কলেজের বাংলা অধ্যাপিকা আফরোজা খাতুন বলেন, “আমার ছেলে-মেয়ে নাগরিক, আমি নাগরিক নই। আমি এখনও বিবেচনাধীন। নাম না উঠলে শুধু ভোট দিতে পারব না, আমাদের কোথায় ঠেলে দিচ্ছে তাও জানা নেই।”
মানবাধিকার কর্মী রঞ্জিত শূর উল্লেখ করেন, এসআইআরে নাম বাদ পড়া ভোটারদের ভবিষ্যতে নাগরিক অধিকারও ক্ষতিগ্রস্ত হতে পারে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, “এতদিন ধরে অ্যাডজুডিকেশন চলছে, অথচ বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে।”
উত্তেজনা ও বিক্ষোভের মধ্যে সাধারণ মানুষের নাগরিক অধিকার রক্ষার দাবি জোরদার হচ্ছে, ভোটার তালিকার স্বচ্ছতা এবং নিরপেক্ষ প্রক্রিয়ার দাবি করে আন্দোলন চলছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au