সর্বশেষ

দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে ‘দম’

  • 11:29 pm - March 29, 2026
  • পঠিত হয়েছে:২৬১ বার
পূজা চেরী, আফরান নিশো ও চঞ্চল চৌধুরী । ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৯ মার্চ- ঈদুল ফিতরে দেশীয় প্রেক্ষাগৃহে দর্শকপ্রিয়তা অর্জনের পর সিনেমা ‘দম’ এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখছে। আগামী ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হবে।

ছবিটির প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, যুক্তরাষ্ট্রে এক সপ্তাহ প্রদর্শনের পর ১৭ এপ্রিল থেকে কানাডার বিভিন্ন শহরেও ‘দম’ মুক্তি দেওয়া হবে।

রাজ হামিদ বলেন, উত্তর আমেরিকার দর্শকরা বাংলা সিনেমাকে নতুন করে গ্রহণ করছে, যা আন্তর্জাতিক বাজারে দেশীয় চলচ্চিত্রের সম্ভাবনা আরও বাড়াচ্ছে। এটি তাদের ৫৩তম আন্তর্জাতিক পরিবেশনা বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, বর্তমানে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটি সফলভাবে চলছে এবং অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহেও প্রবাসী দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’ সিনেমার একটি বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত এবং চরকি সহপ্রযোজিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী। এছাড়া গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় রয়েছেন চঞ্চল চৌধুরী।

এখন নজর যুক্তরাষ্ট্রের দর্শকদের প্রতিক্রিয়ার দিকে, যেখানে প্রবাসী বাঙালিদের পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের কাছেও ‘দম’ কতটা সাড়া ফেলে, সেটিই দেখার বিষয়।

এই শাখার আরও খবর

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au