বাংলাদেশ

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

  • 4:28 pm - March 30, 2026
  • পঠিত হয়েছে:৪৮ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৩০ মার্চ-  এক-এগারো সরকারের সাবেক ডিজিএফআই পরিচালক মো. আফজাল নাছের (৬১) ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেফতার করেছে। সোমবার ভোরে রাজধানীর মিরপুর, ডিওএইচএস-এর ১২ নম্বর রোড, ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিবির একটি দায়িত্বশীল সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে যে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত, তবে গ্রেফতারের নির্দিষ্ট মামলার তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র জানিয়েছে, মো. আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআই-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক-এগারো সরকারের সময়ে নির্যাতনের ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন। নির্যাতনের স্থানেও তিনি উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে, ২০০৯ সালের ৫ নভেম্বর কর্নেল আফজাল নাছেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

মো. আফজাল নাছের নোয়াখালীর সেনবাগ এলাকার বাসিন্দা। তিনি ১৯৮৪ সালের ৪ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছিলেন।

এর আগে এক-এগারো সরকারের দুই কুশীলব বিতর্কিত সেনা কর্মকর্তা, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ-কে গ্রেফতার করা হয়েছিল এবং তারা বর্তমানে ডিবির রিমান্ডে রয়েছেন।

ডিবি সূত্র বলেছে, গ্রেফতার অভিযান চলমান এবং তদন্ত প্রক্রিয়া এখনও চলছে।

এই শাখার আরও খবর

ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি, ভবিষ্যতেও এমন পরিকল্পনা নেই: ইসমাইল বাগাই

মেলবোর্ন, ৩১ মার্চ-  ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি এবং ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা তাদের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই।…

বকেয়া না মেটানোয় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বাতিল

মেলবোর্ন, ৩১ মার্চ- চুক্তি অনুযায়ী বকেয়া অর্থ পরিশোধ না করায় বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার বাতিল করেছে স্বত্বাধিকারী প্রতিষ্ঠান জিয়োহটস্টার। ফলে চলতি আসরে দেশের…

হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ৩১ মার্চ- ইরানকে কেন্দ্র করে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালী নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, যুদ্ধ শেষ হলে…

শাপলা চত্বরে ‘হত্যাকাণ্ড’ মামলায় সাবেক সিএমপি কমিশনার গ্রেপ্তার

মেলবোর্ন, ৩০ মার্চ- শাপলা চত্বরে সংঘটিত ‘হত্যাকাণ্ডের’ মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার…

ফুসফুসে বালু-পানি, ময়নাতদন্তে মিলল রাহুলের মৃত্যুর সূত্র

মেলবোর্ন, ৩১ মার্চ- ভারতের টালিউড অঙ্গনের পরিচিত মুখ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যু ঘিরে শোকের মধ্যেই সামনে এসেছে প্রাথমিক ময়নাতদন্তের গুরুত্বপূর্ণ তথ্য। এতে ইঙ্গিত…

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সামরিক উড়োজাহাজের জন্য আকাশপথ বন্ধ করল স্পেন

মেলবোর্ন, ৩১ মার্চ-  মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্পেন। দেশটি মার্কিন সামরিক উড়োজাহাজের জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au