বাংলাদেশ

রাতের বেলায় পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধের প্রস্তাব

  • 9:01 pm - March 31, 2026
  • পঠিত হয়েছে:২৫৮ বার
ফিলিং স্টেশন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ মার্চ- ঢাকার পেট্রোল পাম্প মালিকরা রাতের সময় পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) মগবাজারে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরা হয়। মালিকদের দাবি, নিরাপত্তাহীনতা এবং বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

সংগঠনটির নেতারা জানান, বর্তমানে জ্বালানি তেল বিক্রির সময় পাম্পগুলোতে অতিরিক্ত ভিড় এবং বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। বিশেষ করে রাতের সময় কিছু অসাধু এবং উচ্ছৃঙ্খল ব্যক্তি পাম্পে আসা-যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে সংঘবদ্ধভাবে এসে তেল নেওয়ার চেষ্টা, জোরপূর্বক পাম্প খোলা রাখার চেষ্টার পাশাপাশি নিরাপত্তার ঝুঁকি দেখা দিয়েছে।

এ অবস্থায় পাম্প মালিকরা প্রস্তাব দিয়েছেন, পেট্রোল ও অকটেন বিক্রির সময় সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত সীমাবদ্ধ রাখা হোক। তবে ডিজেল সরবরাহ আগের মতোই চলবে, যাতে গণপরিবহন ও পণ্য পরিবহনে কোনো বিঘ্ন না ঘটে।

সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আরও জানান, হঠাৎ বেড়ে যাওয়া চাহিদার কারণে পাম্পগুলোতে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি তেল বিক্রি হচ্ছে, যা সরবরাহ ব্যবস্থাকে কঠিন অবস্থায় ফেলেছে। তারা দাবি করেন, পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি মনিটরিং জোরদার করা এবং ট্যাংক লরিতে পূর্ণ ধারণক্ষমতা অনুযায়ী তেল সরবরাহ করা প্রয়োজন।

মালিকদের মতে, নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি সীমিত করলে শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে এবং নিরাপত্তা ঝুঁকিও কমে যাবে।

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au