সর্বশেষ

রাহুলের শোক না কাটতেই প্রণবের মৃত্যু, টালিউডে নেমে এলো গভীর শোক

  • 2:38 am - April 01, 2026
  • পঠিত হয়েছে:৪৬ বার
প্রণব চট্টোপাধ্যায় । ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ০১ এপ্রিল- টালিউডে শোকের ছায়া আরও ঘন হয়ে উঠেছে। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃত্যুর শোক কাটতে না কাটতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তরুণ অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়। সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মাত্র ৩৩ বছর বয়সে প্রণব চট্টোপাধ্যায়ের মৃত্যু টালিউডে গভীর শোকের সৃষ্টি করেছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন কাজের অভাবে মানসিক চাপ ও দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। সর্বশেষ ‘শ্রীমান ভগবান দাস’ ধারাবাহিকে অভিনয় করলেও এরপর নিয়মিত কাজ পাননি, যা তাকে আর্থিক অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়।

তার মৃত্যুর পর সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করেন অভিনেত্রী অলকানন্দা গুহ। তিনি জানান, কাজের অভাবে প্রণব মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং প্রায়ই কাজের জন্য যোগাযোগ করতেন। তার ভাষ্য অনুযায়ী, হঠাৎ প্যানিক অ্যাটাক হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই অভিনেতা।

জানা গেছে, কিছুদিন আগেই বিয়ে করেছিলেন প্রণব চট্টোপাধ্যায়। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, ভক্ত ও পুরো টালিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এই শাখার আরও খবর

‘জুলাই আদেশ’ সংবিধানের ওপর প্রতারণা: আইনমন্ত্রী

মেলবোর্ন, ১ এপ্রিল- ‘জুলাই আদেশ’কে আইনি ভিত্তিহীন এবং সংবিধানের ওপর প্রতারণা হিসেবে উল্লেখ করে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, এটি মূলত একটি ‘কালারেবল লেজিসলেশন’, যার মাধ্যমে সংবিধানে…

ফেসবুক-গুগলসহ ১৫ মার্কিন প্রযুক্তি কোম্পানিতে হামলার হুমকি ইরানের

মেলবোর্ন, ০১ এপ্রিল- মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। সংস্থাটি জানিয়েছে, এসব…

ইরান যুদ্ধের প্রভাবে দেশে দেশে জ্বালানির দাম বাড়ছে

মেলবোর্ন, ০১ এপ্রিল-  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুড-এর দাম প্রতি ব্যারেল ৭৩…

ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড আইন পাস করল ইসরায়েল

মেলবোর্ন, ০১ এপ্রিল- ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান রেখে একটি বিতর্কিত আইন পাস করেছে ইসরায়েলর পার্লামেন্ট নেসেট। সোমবার পাস হওয়া…

শ্রবণশক্তি হারিয়ে গান থেকে দূরে অলকা

মেলবোর্ন, ০১ এপ্রিল- ভারতের বরেণ্য প্লেব্যাক শিল্পী অলকা ইয়াগনিক দীর্ঘদিন ধরে শ্রবণজনিত জটিলতায় ভুগছেন, যার ফলে গান ও জনসম্মুখে উপস্থিতি থেকে অনেকটাই দূরে সরে গেছেন। দীর্ঘ…

ইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে পড়ছে, দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

মেলবোর্ন, ০১ এপ্রিল- ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার মধ্যে দেশটির বাহিনীর সক্ষমতা ও মনোবল নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এক সাম্প্রতিক ব্রিফিংয়ে তিনি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au