বাংলাদেশ

এবার আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

  • 5:09 pm - April 01, 2026
  • পঠিত হয়েছে:৩২০ বার
‘শাহেদ’ ড্রোন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ এপ্রিল- সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এলাকায় ড্রোন হামলায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম বুধবার (১ এপ্রিল) জানিয়েছে, একটি ড্রোন ফুজাইরাহতে আঘাত হানার আগে ভূপাতিত করা হয়। তবে ড্রোনটির ধ্বংসাবশেষ সেখানে পড়ে থাকা বাংলাদেশির ওপর আঘাত হানে, যা তার মৃত্যুর কারণ হয়। এ নিয়ে চলমান এই ঘটনায় মোট ছয়জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

নিহত ব্যক্তি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন। তার নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। স্থানীয় একটি শ্রমিক সংগঠন ‘ইউএই লেবার্স’ জানিয়েছে, ড্রোনটি আল রিফার ফার্মের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়। তবে ধ্বংসাবশেষের কারণে ঘটে এই হতাহতের ঘটনা।

সংগঠনটি আরও জানিয়েছে, আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটি ধ্বংস করতে সক্ষম হয়েছে, কিন্তু তা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ওই শ্রমিকের মৃত্যু ঘটিয়েছে।

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছে, সঠিক তথ্যের জন্য সরকারি বার্তা এবং সূত্রের ওপর নির্ভর করা উচিত। তারা জানিয়েছে, ঘটনাস্থলে জরুরি পরিষেবা ও উদ্ধারকর্মীরা কাজ করছে।

সূত্র: আলজাজিরা

এই শাখার আরও খবর

ইসরায়েলের নির্বাচনে কে কী বললেন, আর ফলাফলে কার অবস্থান কোথায়?

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে নেই। প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন…

পাবনায় রাতের আঁধারে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : পাবনার আতাইকুলায় পুষ্পপাড়া হাটে গুলি করে শ্রমিক লীগ নেতাসহ দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে হাটের…

ডিসেম্বরে বাংলাদেশের রাজনীতিতে কী ঘটতে যাচ্ছে?

বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে এবং দেশের কৌশলগত সিদ্ধান্তগুলোতে কার প্রভাব কতটা থাকবে, এই প্রশ্নগুলোকে সামনে রেখে একাধিক সাম্প্রতিক ঘটনাকে বিশ্লেষণ করেছেন লেখক। তাঁর…

জাপানি ভাষা ও পেশাগত দক্ষতা শেখাতে বাংলাদেশে নতুন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ

জাপানে ও বাংলাদেশে কর্মসংস্থানে আগ্রহী তরুণদের জাপানি ভাষা শেখানো ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে জাপানের প্রতিষ্ঠান ওনোদেরা ইউজার রান এবং…

মেয়াদ শেষ হচ্ছে গঙ্গার পানি চুক্তির, ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী ঢাকা

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়ায় ভারতের সঙ্গে নতুন চুক্তির আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে দেশে…

শেখ হাসিনার জাতিসংঘে চিঠি: আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও অর্জনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত অসাংবিধানিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au