নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল
মেলবোর্ন, ২২ জুলাই: নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…
মেলবোর্ন, ৩ এপ্রিল- অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়া ও ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হওয়া বিতর্কে বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক কিছুটা শিথিল হয়েছিল। তবে এখন দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের দিকে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতকে একটি চিঠি পাঠিয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, “ভারতের সঙ্গে আমাদের সামনে সিরিজ আছে, সেসব নিয়ে নিয়মিত যোগাযোগ হচ্ছে,” যদিও নির্দিষ্ট কোনো সিরিজ নিয়ে এখনও চূড়ান্ত আলোচনা হয়নি।
আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী, ভারতের বাংলাদেশ সফর ২০২৫ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ভারতের অনুরোধে সেই সিরিজ স্থগিত করা হয়েছিল। বর্তমানে বোর্ডের বাৎসরিক সূচিতে সেরকম সিরিজকে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া নারী ক্রিকেটসহ আসন্ন কয়েকটি যৌথ টুর্নামেন্টের কারণে সম্পর্ক উন্নয়নের বিষয়টিকে বিসিবি বিশেষ গুরুত্ব দিচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au