বাংলাদেশ

হামের প্রাদুর্ভাবে বিএমইউতে বিশেষায়িত ৮ শয্যার ওয়ার্ড চালু

  • 8:33 pm - April 04, 2026
  • পঠিত হয়েছে:২৭২ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৪ এপ্রিল- দেশজুড়ে হাম-এর প্রাদুর্ভাব বাড়তে থাকায় উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-এ বিশেষায়িত হাম ওয়ার্ড চালু করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমইউয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানিয়েছেন, সি ব্লকের দ্বিতীয় তলায় হামে আক্রান্ত রোগীদের জন্য আট শয্যার একটি পৃথক ওয়ার্ড চালু করা হয়েছে। রোগীর সংখ্যা বাড়ার সম্ভাবনা বিবেচনায় রেখে ওয়ার্ডটির পরিসরও সম্প্রসারণ করা হয়েছে।

হাম শনাক্তে দ্রুত ব্যবস্থা নিতে হাসপাতাল প্রাঙ্গণে একটি স্ক্রিনিং সেন্টার চালু করা হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। বর্তমানে নতুন চালু হওয়া ওয়ার্ডটিতে চারজন রোগী ভর্তি রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার ওয়ার্ডটি পরিদর্শন করেন পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান এবং উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা চিকিৎসা ব্যবস্থা ও প্রস্তুতি ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ ছাড়া হাসপাতালের ২ নম্বর বহির্বিভাগে একটি পূর্ণাঙ্গ স্ক্রিনিং সেন্টার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এফ ব্লকের দ্বিতীয় তলায় একটি সম্প্রসারিত আইসোলেশন ওয়ার্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যায়।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, হামের বিস্তার রোধে দ্রুত শনাক্তকরণ, আলাদা চিকিৎসা ব্যবস্থা এবং জনসচেতনতা বাড়ানো এখন অত্যন্ত জরুরি।

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au