বাংলাদেশ

মার্চে ১১৩ রাজনৈতিক সহিংসতায় ১৮ নিহত, সাংবাদিক নির্যাতনেও উদ্বেগ: এইচআরএসএস

  • 9:57 pm - April 04, 2026
  • পঠিত হয়েছে:২৩৫ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৪ এপ্রিল- দেশে গত মার্চ মাসে অন্তত ১১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। শনিবার প্রকাশিত সংগঠনটির মাসিক মানবাধিকার প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির তুলনায় মার্চে রাজনৈতিক সহিংসতার সংখ্যা কিছুটা কমলেও প্রাণহানির ঘটনা বেড়েছে, যা পরিস্থিতির গভীরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সহিংসতার ধরন ও বিস্তৃতি বিশ্লেষণ করে সংগঠনটি বলেছে, রাজনৈতিক সংঘাতের পাশাপাশি সামাজিক অস্থিরতাও পরিস্থিতিকে জটিল করে তুলছে।

এ ছাড়া মার্চ মাসে অন্তত ৩৪টি পৃথক হামলার ঘটনায় ৫৯ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। সংবাদকর্মীদের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে বলে প্রতিবেদনে বলা হয়।

গণপিটুনি ও মব সহিংসতার ঘটনাও উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। এসব ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে এইচআরএসএস। সংগঠনটির মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারহীনতার সংস্কৃতি এসব সহিংসতাকে উৎসাহিত করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বর্তমান সরকার অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত “নতুন সরকারের ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি নিয়ে জনমনে প্রশ্ন তৈরি করছে” বলে মন্তব্য করেছে সংগঠনটি।

সামগ্রিকভাবে মার্চ মাসের মানবাধিকার পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে এইচআরএসএস বলেছে, সহিংসতা নিয়ন্ত্রণ, গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ জরুরি।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au