ইসরায়েলের নির্বাচনে কে কী বললেন, আর ফলাফলে কার অবস্থান কোথায়?
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে নেই। প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন…
মেলবোর্ন,৬ এপ্রিল- সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ধরনের সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেলে কণ্ঠভোটে বিলটি অনুমোদন পায়।
‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’ শীর্ষক এই বিলটি সংসদে উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বিলের উদ্দেশ্য ও কারণ ব্যাখ্যায় প্রতিমন্ত্রী জানান, শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং শ্রমবাজারে ইতিবাচক প্রভাব তৈরির লক্ষ্যেই বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, এর আগে ২০২৪ ও ২০২৫ সালে জারি করা দুটি অধ্যাদেশ বাতিল করে সেগুলোকে স্থায়ী আইনি কাঠামোর আওতায় আনতেই এই বিল আনা হয়েছে।
বিলে উল্লেখ করা হয়েছে, পূর্ববর্তী অধ্যাদেশগুলোর কারণে কিছু কারিগরি জটিলতা তৈরি হয়েছিল। বিশেষ করে কয়েকটি বিশেষায়িত পদের ক্ষেত্রে বয়সসীমা কমে যাওয়ার মতো অস্পষ্টতা দেখা দেয়। নতুন আইনের মাধ্যমে এসব জটিলতা দূর করা হয়েছে এবং যেসব পদে ৩২ বছরের বেশি বয়সসীমা আগে থেকেই নির্ধারিত ছিল, সেগুলোর বিদ্যমান নিয়ম বহাল রাখা হয়েছে।
নতুন আইনের আওতায় বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডারসহ সব ধরনের সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারিত হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্ত দেশের বিপুলসংখ্যক চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীর জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au