সর্বশেষ

কর্মবিরতির ঘোষণা টালিউড শিল্পীদের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ শুটিং

  • 2:33 am - April 06, 2026
  • পঠিত হয়েছে:২৭ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন,৬ এপ্রিল- টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুকে ঘিরে শোক ও ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কলকাতার চলচ্চিত্র অঙ্গন। নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শিল্পী ও কলাকুশলীরা অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইন প্রতিবেদনে জানানো হয়, শনিবার বিকেলে টালিপাড়ার একঝাঁক তারকা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। এরপর প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার তালসারি থানায় মামলা করেন। একই সঙ্গে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকেও অভিযোগ দায়ের করা হয়।

রোববার (৫ এপ্রিল) বিকেলে আবারও একত্রিত হন শিল্পীরা। সেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, অঞ্জনা বসু, রূপাঞ্জনা মিত্র, বিদীপ্তা চক্রবর্তীসহ আরও অনেকে।

আর্টিস্ট ফোরামের প্রতিনিধি শান্তিলাল মুখোপাধ্যায় জানান, “রাহুলের পরিবারের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। তবে এখন সবচেয়ে জরুরি আমাদের সবার নিরাপত্তা। তাই অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি জানান, প্রায় চার হাজার শিল্পী, সাত হাজার টেকনিশিয়ান এবং অন্যান্য কলাকুশলীর সম্মিলিত সিদ্ধান্তেই এই কর্মবিরতি ঘোষণা করা হয়েছে।

ছবি : সংগৃহীত

ফেডারেশনের পক্ষ থেকে স্বরূপ বিশ্বাস বলেন, শিল্পীদের কাজের প্রয়োজনে প্রায়ই নদী, সমুদ্র বা পাহাড়ের মতো ঝুঁকিপূর্ণ স্থানে যেতে হয়, কিন্তু তাদের নিরাপত্তার দায় কেউ নিচ্ছে না।

একই দাবি তুলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, শুটিংয়ের সময় সবার জন্য বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিটি শুটিং সেটে অ্যাম্বুল্যান্স রাখার দাবিও জোরালো হয়েছে।

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “রাহুল আমাদের ছেড়ে চলে গেছে। তার জন্য আমরা শেষ পর্যন্ত লড়ব। তার মৃত্যু আমাদের একটাই প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে— আমরা কি আদৌ নিরাপদ?”

সব মিলিয়ে, প্রিয় সহকর্মীর মৃত্যুতে শোক এবং দীর্ঘদিনের নিরাপত্তাহীনতার ক্ষোভ মিলিয়ে টালিউড এখন আন্দোলনের মুখে। শিল্পীদের স্পষ্ট বার্তা, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শুটিংয়ে ফিরবেন না তারা।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন,৬ এপ্রিল-  যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, বিদ্যমান সব আন্তর্জাতিক চুক্তিই ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে…

সামিরে কাঁপছে ভারত-পাকিস্তান

মেলবোর্ন,৬ এপ্রিল- ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা থাকলেও ক্রিকেটের মঞ্চে এক নামই যেন দুই দেশকে এক সুতোয় বেঁধেছে-‘সামির’। চলমান Indian Premier League (আইপিএল) ও Pakistan…

মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

মেলবোর্ন,৬ এপ্রিল- দেশে সামগ্রিক মূল্যস্ফীতি কিছুটা কমে এসেছে। ২০২৬ সালের মার্চ মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৭১ শতাংশে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯.১৩ শতাংশ।…

মঙ্গলবার ইরানে সবকিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে: ট্রাম্প

মেলবোর্ন,৬ এপ্রিল- মার্কিন প্রেসিডেন্ট Donald Trump ইরানকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন, বলেছেন মঙ্গলবার দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো “গুড়িয়ে দেওয়া হবে”। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth…

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণে সংসদে বিল পাস

মেলবোর্ন,৬ এপ্রিল-  সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ধরনের সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে। রোববার (৫…

দোকানপাট-শপিংমল সাতটা পর্যন্ত খোলার রাখার সিদ্ধান্ত

মেলবোর্ন, ৫ এপ্রিল- জ্বালানি সাশ্রয় ও চলমান পরিস্থিতি বিবেচনায় দেশের সব দোকানপাট ও শপিংমল খোলার সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au