বাংলাদেশ

জাবিতে শামীম মোল্লা হত্যা: এক বছরেও নথি না পেয়ে থমকে তদন্ত

ক্ষোভে পরিবার

  • 9:20 pm - April 06, 2026
  • পঠিত হয়েছে:১৯৬ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ এপ্রিল-  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা হত্যাকাণ্ডের এক বছর পেরিয়ে গেলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো মামলার গুরুত্বপূর্ণ নথি পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ফলে তদন্ত কার্যক্রম ধীরগতিতে চলছে।

নিহতের বড় ভাই শাহীন আলম অভিযোগ করেন, আদালতের নির্দেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলা এবং তার দায়ের করা মামলা একত্রে তদন্ত হওয়ার কথা ছিল। কিন্তু নির্দেশের এক বছর পরও ভুক্তভোগী পক্ষের মামলার নথি পিবিআইয়ের কাছে পৌঁছায়নি। এতে তদন্ত কেবল প্রশাসনের দায়ের করা মামলাতেই সীমাবদ্ধ রয়েছে।

২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একদল শিক্ষার্থী পিটিয়ে হত্যা করে শামীম মোল্লাকে। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ঘটনার দুই দিন পর আশুলিয়া থানায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরবর্তীতে প্রশাসনের মামলায় অসন্তোষ জানিয়ে ২০২৪ সালের ৮ অক্টোবর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে পৃথক একটি মামলা করেন শাহীন আলম। সেখানে নয় শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকেও আসামি করা হয়।

শাহীন আলম বলেন, “আদালতে গিয়েও আমার মামলার কোনো নথি পাইনি। পিবিআই কিংবা থানায় যোগাযোগ করেও তদন্তের কোনো অগ্রগতির তথ্য পাওয়া যায়নি।” তিনি অভিযোগ করেন, মামলার একাধিক আসামি এখনো প্রকাশ্যে ক্যাম্পাসে ঘোরাফেরা করছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা মিলছে না।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, তাদের কাছে বর্তমানে কেবল বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলার নথি রয়েছে। ভুক্তভোগী পক্ষের মামলার নথি এখনো পৌঁছায়নি। তিনি জানান, প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে এবং শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালের ১৮ মার্চ এক সিন্ডিকেট সভায় সাত শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি দুই সাবেক শিক্ষার্থীর সনদও সাময়িকভাবে স্থগিত করা হয়।

তবে বিতর্কের মধ্যেই দেখা যাচ্ছে, অভিযুক্তদের কেউ কেউ এখনো ক্যাম্পাসে সক্রিয়। এর মধ্যে আহসান লাবিব বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনে অংশ নিয়ে সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। হামিদুল্লাহ সালমান দায়িত্ব পালন করছেন রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে।

পরিবারের দাবি, কোনো প্রভাব ছাড়া নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করা হোক।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au