সর্বশেষ

ফিফার সিদ্ধান্তের ওপর ঝুলছে ইরানের বিশ্বকাপ ভাগ্য

  • 11:56 pm - April 06, 2026
  • পঠিত হয়েছে:১৩১ বার

মেলবোর্ন, ৬ এপ্রিল- আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে উঠেছে। ইরান ফুটবল ফেডারেশন (আইএফএফ) নিজেদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে দেওয়ার জন্য ফিফার কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। ফিফা যদি এই অনুরোধ প্রত্যাখ্যান করে, তবে এবারের বিশ্বকাপে ইরানের খেলা ঝুঁকির মুখে পড়তে পারে।

রোববার তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি। তিনি জানান, আইএফএফ ইতিমধ্যে ফিফাকে ম্যাচ সরানোর অনুরোধ জানিয়েছে, তবে এখনও কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। ক্রীড়ামন্ত্রী স্পষ্ট করে বলেন, “ফিফা আমাদের অনুরোধ গ্রহণ করলে কেবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত হবে।”

দোনিয়ামালি জানিয়েছেন, বিশ্বকাপে অংশগ্রহণের জন্য দলের প্রস্তুতি চলছে এবং কোনো ঘাটতি রাখা হচ্ছে না। তবে যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলার বিষয়ে কঠোর অবস্থান রাখা হচ্ছে। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চয়তা পাওয়া গেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী ১১ জুন শুরু হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ। ফিফার বর্তমান সূচি অনুযায়ী, ইরান ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মিশন শুরু করবে। ২২ জুন একই ভেন্যুতে শক্তিশালী বেলজিয়ামের সঙ্গে মুখোমুখি হবে তারা এবং ২৬ জুন সিয়াটলে নিজেদের শেষ গ্রুপ ম্যাচ খেলার কথা রয়েছে।

এই শাখার আরও খবর

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

ভিক্টোরিয়ায় আবারও শিক্ষক ধর্মঘট, বৃহস্পতিবার অচল থাকবে রাজ্য পরিচালিত স্কুল

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বড় ধরনের ধর্মঘটে যাচ্ছেন। রাজ্য সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব…

গডজিলা ভার্সেস কং’ অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

মেলবোর্ন, ২২ জুলাই: যুক্তরাষ্ট্রের তরুণ অভিনেত্রী কেলি হটল, যিনি Godzilla vs. Kong চলচ্চিত্র সিরিজে অভিনয় করে পরিচিতি পান, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স…

ধর্ম অবমাননার মামলায় পডকাস্ট উপস্থাপক রেহান তারিকের জামিন মঞ্জর

মেলবোর্ন, ২২ জুলাই:  পাকিস্তানের লাহোরের একটি সেশনস আদালত মঙ্গলবার ধর্ম অবমাননা আইন ও প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা), ২০১৬-এর অধীনে দায়ের করা মামলায় পডকাস্ট…

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

পারিবারিক সহিংসতা নিয়ে পলিন হ্যানসনের মন্তব্যে তীব্র সমালোচনা, সরব ব্রিটানি হিগিন্স

মেলবোর্ন, ২২ জুলাই-  অস্ট্রেলিয়ায় পারিবারিক সহিংসতা নিয়ে বিতর্কের মধ্যে ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন-এর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নারী অধিকারকর্মী ব্রিটানি হিগিন্স। হ্যানসন দাবি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au