কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…
মেলবোর্ন, ৭ এপ্রিল- তামিল টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী সুভাষিনীর মরদেহ চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় তার নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) ঘটনাটি ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। জনপ্রিয় ধারাবাহিক ‘কয়াল’-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ছিলেন বলে জানা গেছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মৃত্যুর ঠিক আগে স্বামীর সঙ্গে ভিডিও কলে ব্যক্তিগত বিষয় নিয়ে তার তীব্র কথা কাটাকাটি হয়। সেই ঘটনার পর তিনি নিজেকে একটি কক্ষে আবদ্ধ করে ফেলেন।
পরিবারের সদস্যরা দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে অভিনেত্রীর মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম খতিয়ে দেখছে পুলিশ।
একই সঙ্গে স্বামীর সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন ও পারিবারিক পরিস্থিতিও তদন্তের আওতায় আনা হয়েছে। ঘটনাটি তামিল বিনোদন অঙ্গনে শোক ও আলোচনার জন্ম দিয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au