সর্বশেষ

‘৩১ বছরের ক্যারিয়ারে কেউ এমন করেনি’

  • 9:12 pm - April 07, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার

মেলবোর্ন, ৭ এপ্রিল-  বলিউড অভিনেতা অক্ষয় কুমার-এর ক্যারিয়ারের সাম্প্রতিক সময়টা খুব একটা স্বস্তিদায়ক নয়। একের পর এক সিনেমা প্রত্যাশা পূরণ করতে না পারায় তাকে নিয়ে নানা আলোচনা-সমালোচনাও চলছে। তবে এই সমালোচনার ভিড়েও তার পেশাদারিত্বের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত তুলে ধরলেন প্রযোজক একতা কাপুর, যা নতুন করে আলোচনায় এনেছে অভিনেতাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে একতা কাপুর জানান, তার ৩১ বছরের দীর্ঘ ক্যারিয়ারে অক্ষয় কুমারের মতো দায়িত্বশীল শিল্পী তিনি খুব কমই দেখেছেন। তিনি ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ওয়ানস আপন আ টাইম ইন মুম্বাই দোবারা সিনেমার অভিজ্ঞতার কথা স্মরণ করেন। ছবিটি প্রায় ৮৫ কোটি রুপি বাজেটে নির্মিত হলেও বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি।

একতা জানান, সিনেমাটি প্রত্যাশা অনুযায়ী ব্যবসা না করায় অক্ষয় কুমার নিজেই তার পারিশ্রমিক ফেরত দিতে তার কাছে আসেন। এই ঘটনাকে অবাক করা উল্লেখ করে তিনি বলেন, সাধারণত কোনো সিনেমা ব্যর্থ হলে শিল্পীরা দায় এড়িয়ে যান, কিন্তু অক্ষয় ছিলেন সম্পূর্ণ ভিন্ন।

তবে একতা কাপুর সেই অর্থ গ্রহণ করেননি। বরং তিনি অক্ষয়কে ভবিষ্যতে আবার একসঙ্গে কাজ করার প্রস্তাব দেন। তার বিশ্বাস ছিল, ভবিষ্যতের কোনো সফল প্রকল্প থেকেই এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব।

একতার ভাষায়, “আমার পুরো ক্যারিয়ারে কোনো অভিনেতাকে এভাবে নিজের পারিশ্রমিক ফেরত দিতে আসতে দেখিনি।” এই মন্তব্যের মাধ্যমে তিনি অক্ষয় কুমারের পেশাদারিত্ব, দায়বদ্ধতা এবং কাজের প্রতি সততার বিরল উদাহরণ তুলে ধরেন।

এদিকে ইন্ডাস্ট্রির ভেতরে অক্ষয়কে নিয়ে যে ধারণা রয়েছে-তিনি নাকি অভিনয়ের চেয়ে ব্যবসায়িক দিককে বেশি গুরুত্ব দেন—এই ঘটনার মাধ্যমে সেই ধারণার বিপরীত একটি চিত্রই সামনে এসেছে।

এই শাখার আরও খবর

ইস্টার ছুটিতে NSW ও ভিক্টোরিয়ার সড়কে সাতজনের মৃত্যু

মেলবোর্ন, ৭ এপ্রিল- ইস্টার ছুটির সময় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (NSW) এবং ভিক্টোরিয়ার সড়কে সাতজন প্রাণ হারিয়েছেন। এই সময় পুলিশ ২৩,২১১টি ট্রাফিক লঙ্ঘন শনাক্ত করেছে, যা…

ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের সামনে বন্দুকযুদ্ধ: এক হামলাকারী নিহত, দুইজন আহত

মেলবোর্ন, ৭ এপ্রিল- ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের বাইরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক বন্দুকধারী নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম TRT প্রথমে জানিয়েছিল,…

বিসিবির পরিচালনা পর্ষদ বিলুপ্ত, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি

মেলবোর্ন, ৭ এপ্রিল- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গত অক্টোবরের নির্বাচনে অনিয়মের প্রমাণ পাওয়া এবং বোর্ডের স্বচ্ছতা নিয়ে…

দুই ইসলামিক বক্তাকে ভিসা দেওয়ায় লেবার সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা

মেলবোর্ন, ৭ এপ্রিল- দুই বিতর্কিত ইসলামিক বক্তাকে ভিসা দেওয়ার ঘটনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজ নেতৃত্বাধীন লেবার সরকার এবার তীব্র সমালোচনার মুখে পড়েছে। অভিযোগ উঠেছে, যথাযথ নিরাপত্তা…

নাইজেরিয়ায় ইস্টারের দিনে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৬০ খ্রিস্টান নিহত

মেলবোর্ন, ৭ এপ্রিল- বিশ্বজুড়ে খ্রিস্টানরা যখন ইস্টার উদযাপন করছিলেন, ঠিক তখনই নাইজেরিয়ার বেনুয়ে রাজ্যের সেন্ট ইগনেশিয়াস ক্যাথলিক চার্চে এবং আরও কয়েকটি রাজ্যের বিভিন্ন গির্জা ও উপাসনালয়ে…

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ জনের মৃত্যু

মেলবোর্ন, ৭ এপ্রিল-  দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ১১ জনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au