বিশ্ব

ইরান চুক্তি না করলে ‘একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হবে’- ট্রাম্পের হুঁশিয়ারি

  • 2:27 am - April 08, 2026
  • পঠিত হয়েছে:২৪৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৮ এপ্রিল- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিতে না এলে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যার পরিণতি হবে অত্যন্ত ধ্বংসাত্মক।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশিয়ালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আজ রাতেই একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে, যা আর কখনো ফিরে আসবে না।” তিনি আরও উল্লেখ করেন, তিনি এমন পরিস্থিতি চান না, তবে বর্তমান অবস্থায় তা ঘটার আশঙ্কা রয়েছে।

ট্রাম্প দাবি করেন, ইরানের রাজনৈতিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে এবং নতুন নেতৃত্বের মধ্যে তুলনামূলকভাবে কম উগ্র ও বেশি বাস্তববাদী চিন্তাভাবনা কাজ করতে পারে। তার মতে, এই পরিবর্তন ইতিবাচক ফল বয়ে আনতেও পারে, তবে সেটি নির্ভর করছে আসন্ন সিদ্ধান্তের ওপর।

তিনি আরও বলেন, “আজ রাতেই আমরা জানতে পারব কী হতে যাচ্ছে। এটি বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। গত ৪৭ বছরের সংঘাত, দুর্নীতি ও সহিংসতার অবসান ঘটার সুযোগ এখন তৈরি হয়েছে।”

মার্কিন প্রশাসন ইরানকে মঙ্গলবার রাত ৮টা (ইস্টার্ন ডেলাইট টাইম) পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী, এটি বুধবার ভোর ৬টা। এই সময়ের মধ্যে অস্ত্রবিরতি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় চালু করার বিষয়ে সম্মতি জানাতে বলা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই সময়সীমা ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। জ্বালানি সরবরাহ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক নিরাপত্তা-সবকিছুই এখন এই সিদ্ধান্তের ওপর অনেকটাই নির্ভর করছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

ইসরায়েলের নির্বাচনে কে কী বললেন, আর ফলাফলে কার অবস্থান কোথায়?

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে নেই। প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন…

পাবনায় রাতের আঁধারে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : পাবনার আতাইকুলায় পুষ্পপাড়া হাটে গুলি করে শ্রমিক লীগ নেতাসহ দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে হাটের…

ডিসেম্বরে বাংলাদেশের রাজনীতিতে কী ঘটতে যাচ্ছে?

বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে এবং দেশের কৌশলগত সিদ্ধান্তগুলোতে কার প্রভাব কতটা থাকবে, এই প্রশ্নগুলোকে সামনে রেখে একাধিক সাম্প্রতিক ঘটনাকে বিশ্লেষণ করেছেন লেখক। তাঁর…

জাপানি ভাষা ও পেশাগত দক্ষতা শেখাতে বাংলাদেশে নতুন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ

জাপানে ও বাংলাদেশে কর্মসংস্থানে আগ্রহী তরুণদের জাপানি ভাষা শেখানো ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে জাপানের প্রতিষ্ঠান ওনোদেরা ইউজার রান এবং…

মেয়াদ শেষ হচ্ছে গঙ্গার পানি চুক্তির, ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী ঢাকা

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়ায় ভারতের সঙ্গে নতুন চুক্তির আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে দেশে…

শেখ হাসিনার জাতিসংঘে চিঠি: আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও অর্জনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত অসাংবিধানিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au