বিশ্ব

ইরানে আটক দুই ফরাসি নাগরিক মুক্ত: এমানুয়েল ম্যাখোঁ

  • 3:35 am - April 08, 2026
  • পঠিত হয়েছে:১৪৮ বার
ইরানে আটক থাকা দুই ফরাসি নাগরিক সিসিল কোহলার ও জ্যাক প্যারিস, ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৮ এপ্রিল- ইরানে দীর্ঘদিন আটক থাকার পর দুই ফরাসি নাগরিক সিসিল কোহলার ও জ্যাক প্যারিস দেশটি ত্যাগের অনুমতি পেয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট Emmanuel Macron।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাখোঁ বলেন, কোহলার ও প্যারিসকে দেশে ফিরিয়ে আনতে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞ। তবে কবে নাগাদ তারা ফ্রান্সে ফিরবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি জানানো হয়নি।

সিসিল কোহলার ও জ্যাক প্যারিস ২০২২ সালের মে মাসে পর্যটক হিসেবে ইরান সফরে গিয়ে গ্রেপ্তার হন। পরে গত বছর একটি ইরানি আদালত তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেয়।

ফরাসি কর্তৃপক্ষ শুরু থেকেই অভিযোগ করে আসছিল, এই দুই নাগরিককে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে এবং তাদের এমন অবস্থায় রাখা হয়েছে, যা কার্যত নির্যাতনের শামিল। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে ইরান।

এই ঘটনায় ফ্রান্স ও ইরানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। সর্বশেষ এই অনুমতির মধ্য দিয়ে তাদের মুক্তির পথ সুগম হলো বলে ধারণা করা হচ্ছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au