বাংলাদেশ

দিল্লিতে দ্বিপাক্ষিক ইস্যুতে খলিলুর-জয়শঙ্করের গুরুত্বপূর্ণ বৈঠক আজ

  • 6:01 pm - April 08, 2026
  • পঠিত হয়েছে:৮৫ বার
দিল্লিতে দ্বিপাক্ষিক ইস্যুতে খলিলুর-জয়শঙ্করের গুরুত্বপূর্ণ বৈঠক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ এপ্রিল- ভারতের রাজধানী দিল্লিতে বুধবার (৮ এপ্রিল) গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। স্থানীয় সময় দুপুর ১টায় হায়দ্রাবাদ হাউসে এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত থাকবেন।

দুই দেশের মধ্যে চলমান দ্বিপাক্ষিক সম্পর্কের নানা গুরুত্বপূর্ণ ইস্যু বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে। বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু, জ্বালানি নিরাপত্তা, গঙ্গার পানি চুক্তির নবায়ন, সীমান্ত হত্যা বন্ধ এবং বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়গুলো গুরুত্ব পাবে। এছাড়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক নেতাদের দেশে ফেরানো এবং দুই দেশের শীর্ষ পর্যায়ের সফর বিনিময় নিয়েও আলোচনা হতে পারে।

আন্তর্জাতিক অঙ্গনেও সহযোগিতা বাড়ানোর বিষয়টি আলোচনায় আসবে বলে জানা গেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে ভারতের সমর্থন চাওয়ার বিষয়টিও আলোচনায় থাকতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবং আঞ্চলিক সংকট নিয়েও মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।

দিল্লি সফরের অংশ হিসেবে এদিন বিকেলে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে মরিশাস যাওয়ার পথে মঙ্গলবার দিল্লিতে পৌঁছান ড. খলিলুর রহমান। বাংলাদেশ সরকার এই সফরকে শুভেচ্ছা সফর হিসেবে উল্লেখ করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম কোনো বাংলাদেশি মন্ত্রী দিল্লি সফর করছেন, যা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে দিল্লিতে আনুষ্ঠানিক বৈঠক শেষে আগামী ৯ এপ্রিল দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর একসঙ্গে মরিশাস সফরে যাওয়ার কথা রয়েছে। এয়ার মরিশাসের একটি বাণিজ্যিক ফ্লাইটে সকাল ৮টায় তারা যাত্রা করবেন। সাত থেকে আট ঘণ্টার এই দীর্ঘ যাত্রাকে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আনুষ্ঠানিক বৈঠকের বাইরে বিমানে একান্ত পরিবেশে দুই দেশের মন্ত্রীদের মধ্যে আরও খোলামেলা ও গভীর আলোচনা হওয়ার সুযোগ তৈরি হবে, যা ভবিষ্যৎ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au