লেবাননে ইসরায়েলি হামলার জবাবে হরমুজ প্রণালি বন্ধ করেছে ইরান
মেলবোর্ন, ৯ এপ্রিল- মার্কিন প্রেসিডেন্ট ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই ইরান পুনরায় হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার চলাচল বন্ধ করেছে। ইরানের আধা সরকারি বার্তা…
মেলবোর্ন, ৯ এপ্রিল- অনলাইন ক্লাসের পরিবর্তে সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখার পক্ষে মত দিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। তাদের আশঙ্কা, অনলাইন শিক্ষাব্যবস্থা চালু থাকলে শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের আসক্তি বাড়তে পারে এবং পড়াশোনার মান ক্ষতিগ্রস্ত হতে পারে।
বুধবার (৮ এপ্রিল) বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষা কার্যক্রম সচল রাখার উপায় নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা এসব উদ্বেগ তুলে ধরেন। তারা বলেন, অনলাইন শিক্ষার ক্ষেত্রে ডিভাইস সংকট, উচ্চ ইন্টারনেট ব্যয় এবং দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখার সীমাবদ্ধতা বড় বাধা হিসেবে কাজ করছে।
সভায় অংশ নেওয়া শিক্ষার্থী তিথি আহমেদ বলেন, অনলাইন ক্লাসে শিক্ষককে সরাসরি প্রশ্ন করা কঠিন হওয়ায় অনেক বিষয় পরিষ্কার হয় না, ফলে পড়াশোনায় ঘাটতি থেকে যায়। তিনি আরও বলেন, অনেক শিক্ষার্থী ক্লাসের আড়ালে মোবাইল গেম ও অন্যান্য বিনোদনে আসক্ত হয়ে পড়ছে, যা তাদের পড়াশোনার প্রতি আগ্রহ কমিয়ে দিচ্ছে।
অভিভাবকেরাও জানান, একাধিক শিক্ষার্থী থাকা পরিবারে প্রত্যেকের জন্য আলাদা ডিভাইস ও পড়ার উপযোগী পরিবেশ নিশ্চিত করা কঠিন। ফলে অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীরা নিয়মিত অনলাইন ক্লাসে অংশ নিতে পারছে না।
আলোচনায় অংশগ্রহণকারীরা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার গুণগত মান বজায় রাখতে এবং শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশ নিশ্চিত করতে সরাসরি শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু রাখা বেশি কার্যকর।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au