কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…
মেলবোর্ন, ১১ এপ্রিল- লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। শুক্রবার এ তথ্য জানিয়েছে ।
দূতাবাস সূত্রে জানা গেছে, বুধবার বৈরুতের হামরা এলাকায় হামলার সময় নিহত হন । তিনি জেলার চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার বাসিন্দা এবং শেখ মোফাজ্জলের মেয়ে।
দূতাবাস জানিয়েছে, নিহত দিপালীর মরদেহ বর্তমানে বৈরুতের -এর মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দূতাবাস থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au