সর্বশেষ

মুক্তির আগেই অনলাইনে ফাঁস বিজয়ের শেষ সিনেমা!

  • 3:38 am - April 11, 2026
  • পঠিত হয়েছে:২৮ বার
সংগৃহীত ছবি

মেলবোর্ন, ১১ এপ্রিল- মুক্তির আগেই বড় ধাক্কা খেল দক্ষিণী তারকা থালাপতি বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র জন নায়গণ। ছবিটির গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য এবং একটি গানের অংশ অনলাইনে ফাঁস হয়ে পড়ায় ভক্তদের মধ্যে ব্যাপক হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।

প্রায় পাঁচ মিনিটের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ফাঁস হওয়া ফুটেজে ছবির শুরু অংশ, বিজয়ের পরিচিতিমূলক দৃশ্য, একটি গানের অংশ এবং কারাগারের একটি দৃশ্য দেখা যায়, যেখানে বন্দীর পোশাকে কোদাল হাতে উপস্থিত তিনি। পরবর্তীতে তাঁর স্বাক্ষরধর্মী অ্যাকশন দৃশ্যের ঝলকও এতে ধরা পড়ে।

এ ঘটনায় আরও গুঞ্জন ছড়িয়েছে যে, পুরো সিনেমাটিই নাকি অনলাইনে ফাঁস হয়েছে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। কোথা থেকে বা কীভাবে এই ফুটেজ ফাঁস হয়েছে, সেটিও তদন্তাধীন।

‘জন নায়গণ’ চলচ্চিত্রটি বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ এটিকে থালাপতি বিজয়ের অভিনীত শেষ সিনেমা হিসেবে দেখা হচ্ছে। অভিনয় থেকে সরে গিয়ে পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে এটিই তাঁর বিদায়ী কাজ বলে আলোচনা রয়েছে।

ফলে ছবিটি ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু মুক্তির আগেই এমন ফাঁসের ঘটনায় সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ভক্তরা। অনেকেই দ্রুত ব্যবস্থা নেওয়া এবং দায়ীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ‘জন নায়গণ’ ছবিটি আগামী ৯ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তির কথা থাকলেও আইনি জটিলতার কারণে এর মুক্তির তারিখ পিছিয়ে যায়।

এই শাখার আরও খবর

জাতীয় সংসদের চলতি অধিবেশনে একদিনে ৯১টি বিল পাস

মেলবোর্ন, ১১ এপ্রিল- জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের অংশ হিসেবে একদিনেই মোট ৯১টি বিল পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল)…

আলোচনা ব্যর্থ হলে ইরানকে ছিন্নভিন্ন করে দেওয়া হবে, ট্রাম্পের ‍হুঁশিয়ারি

মেলবোর্ন, ১১ এপ্রিল- ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ বন্ধে পাকিস্তানে শান্তি আলোচনা শুরুর আগেই তেহরানকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি আলোচনা ব্যর্থ হলে…

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু শনিবার, কঠোর নিরাপত্তায় প্রস্তুত ইসলামাবাদ

মেলবোর্ন, ১১ এপ্রিল- শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উচ্চপর্যায়ের বৈঠককে ঘিরে ইতোমধ্যে কঠোর নিরাপত্তা…

ভারতের উত্তরপ্রদেশে পুণ্যার্থী বোঝাই নৌকা ডুবে নিহত ১০

মেলবোর্ন, ১১ এপ্রিল- ভারতের উত্তরপ্রদেশের যমুনা নদীতে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা ডুবে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। শুক্রবার দুপুরে…

ইরান ‘সৎভাবে’ এগোলে যুক্তরাষ্ট্র সহযোগিতার হাত বাড়াবে: জেডি ভান্স

মেলবোর্ন, ১১ এপ্রিল- পাকিস্তানে আসন্ন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে সামনে রেখে ইরান “সৎভাবে” এগোলে সহযোগিতার হাত বাড়ানোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ কথা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ।…

বৈরুতে ইসরায়েলি হামলায় প্রবাসী বাংলাদেশি নারী নিহত

মেলবোর্ন, ১১ এপ্রিল-  লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। শুক্রবার এ তথ্য জানিয়েছে । দূতাবাস সূত্রে জানা গেছে, বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au