কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই
মেলবোর্ন, ১২ এপ্রিল- ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র আশা ভোঁসলে আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন এই কিংবদন্তি কণ্ঠশিল্পী। রোববার…
মেলবোর্ন, ১২ এপ্রিল- কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা হত্যাকাণ্ড, মাজারে হামলা-অগ্নিসংযোগ এবং শাহবাগে সমকামীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। শনিবার রাত ৯টার দিকে টিএসসি এলাকার পায়রা চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি ভিসি চত্বর প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘মব সন্ত্রাস বন্ধ কর’, ‘মাজারে হামলার বিচার চাই’, ‘শাহবাগে হামলার জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তারা সাম্প্রতিক ঘটনাগুলোকে পরিকল্পিত সহিংসতা উল্লেখ করে দ্রুত বিচার এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমাল্লার বসু বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাম্প্রতিক ঘটনাগুলোতে জড়িতদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনা না হলে পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে।
বিপ্লবী ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাবির আহাম্মেদ জুবেল বলেন, দেশে ধারাবাহিকভাবে যে ‘মব সন্ত্রাস’ দেখা যাচ্ছে, তা নিয়ে সরকারের দৃশ্যমান কঠোর অবস্থান নেই। তিনি শাহবাগের হামলায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।
বক্তারা কুষ্টিয়ার দৌলতপুরে সংঘটিত হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক সব সহিংস ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au