অন্যান্য

কচ্ছপ-তেলাপোকা খেয়ে সাগরে ভেসে ৯৫ দিন পার!

  • 9:53 pm - March 17, 2025
  • পঠিত হয়েছে:২৩ বার
ছবিসূত্র: এএফপি

প্রশান্ত মহাসাগরে নিখোঁজ হওয়ার ৯৫ দিন পর পেরুর একজন জেলেকে উদ্ধার করা হয়েছে। এই দীর্ঘ সময়ে তিনি কচ্ছপ, পাখি ও তেলাপোকা খেয়ে বেঁচে ছিলেন। উদ্ধারের পর তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

৬১ বছর বয়সী ম্যাক্সিমো নাপা কাস্ত্রো গত ৭ ডিসেম্বর পেরুর দক্ষিণ উপকূলের মারকোনা শহর থেকে দুই সপ্তাহের জন্য মাছ ধরতে রওয়ানা হন। সমুদ্রপথে যাত্রার দশম দিনে এক ঝড়ের কবলে তার নৌকা পথ হারিয়ে ফেলে। এরপর তার সঙ্গে থাকা প্রয়োজনীয় জিনিসপত্রও শেষ হয়ে যায়।

তার পরিবার তার খোঁজে তল্লাশি চালায়। কিন্তু সে সময় পেরুর নৌটহল তাকে উদ্ধার করতে পারেনি। অবশেষে গত বুধবার ইকুয়েডরের টহল জাহাজ ডন এফ উপকূল থেকে ১ হাজার ৯৪ কিলোমিটার (৬৮০ মাইল) দূরে গুরুতর অসুস্থ ও পানিশূন্য অবস্থায় তাকে খুঁজে পায়।

ম্যাক্সিমো মূলত তার নৌকায় বৃষ্টির পানি এবং যা কিছু হাতের কাছে পেয়েছেন তাই খেয়ে বেঁচে ছিলেন। শুক্রবার ইকুয়েডর সীমান্তের কাছে পাইতা শহরে তার ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার পর আবেগঘন পরিবেশ তৈরি হয়। তিনি বলেন, শুরুতে তিনি তেলাপোকা ও পাখি খেয়ে বেঁচে ছিলেন। পরে বাধ্য হয়ে তাকে কচ্ছপ খেতে হয়েছে। শেষ ১৫ দিন তিনি কিছু না খেয়েই দিন পার করেছেন।

পরিবারের সদস্যদের কথা, বিশেষ করে তার দুই মাস বয়সী নাতনির কথা ভেবেই ধৈর্য ধরে বেঁচে থাকতে পেরেছেন বলে জানান ম্যাক্সিমো। তিনি বলেন, আমি প্রতিদিনই আমার মায়ের কথা মনে করেছি। বেঁচে থাকার জন্য দ্বিতীয় বারের মতো সুযোগ দেওয়ায় তিনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান।

উদ্ধারের পর ম্যাক্সিমোকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাইতায় নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে তাকে পেরুর রাজধানী লিমায় নিয়ে যাওয়া হয়।

পেরুর জর্জ চাভেজ আন্তর্জাতিক বিমানবন্দরে মেয়ে ইনেস নাপার সঙ্গে তার সাক্ষাৎ হয়। সে সময় এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। ম্যাক্সিমোর পৈত্রিক আবাস সান আনদ্রেসের ইকা অঞ্চল। সেখানে তার প্রতিবেশী এবং স্বজনরা জানিয়েছেন, তাকে স্বাগত জানাতে তারা রাস্তা সাজিয়েছে।

ম্যাক্সিমোর ভাতিজি লেইলা টোরস নাপা জানান, পরিবারের সদস্যরা তার জন্মদিন পালনের পরিকল্পনা করছে। তিনি যে সময়টায় সাগরে নিখোঁজ ছিলেন সে সময়টাতেই তার জন্মদিন চলে গেছে। তিনি বলেন, এবারের জন্মদিনে তাকে সাগরে এক টুকরো ছোট বিস্কুট খেয়েই দিন কাটাতে হয়েছে। তিনি যেহেতু আমাদের মাঝে আবারও ফিরে এসেছেন তাই এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং আমরা তার জন্মদিন পালন করবো।

এই শাখার আরও খবর

শিশুটির মুখে ড্রাকুলার মতো দাঁত গজিয়েছিল

মেলবোর্ন, ২১ অক্টোবর- আয়ারল্যান্ডের লেখক ব্রাম স্টোকার ড্রাকুলা নামের এক রক্তচোষা মানবের লোমহর্ষক কল্পকাহিনি লিখেছিলেন ‘ড্রাকুলা’ বইতে, সে প্রায় ১০০ বছরেরও আগে। ব্রাম স্টোকারের জন্মস্থান…

নববধূর হৃদয়বিদারক গল্প: বিয়ের চার দিন পর আত্মহত্যা করলেন বর

মেলবোর্ন, ২৪ মে—মাত্র চার দিনের দাম্পত্য জীবন। স্বপ্নের মতো হানিমুন। আর তারপরই যেন বজ্রাঘাত – স্বামী আত্মহত্যা করলেন। যুক্তরাষ্ট্রের এক নববধূর জীবনে এমনই মর্মান্তিক মোড়…

ওয়াল স্ট্রিটে অশ্রু: অস্ট্রেলিয়ান ডলার অতল গহ্বরে

বিশ্ব অর্থনৈতিক ধসের প্রভাবে অস্ট্রেলিয়ানদের সুপার ব্যালেন্স নিয়ে উদ্বেগ আজ সকালে প্রায় সব অস্ট্রেলিয়ান তাদের সুপার অ্যানুয়েশন ব্যালেন্সের নিয়ে উদ্বেগে থাকবেন— গতরাতে বিশ্বজুড়ে আর্থিক সংকট…

ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে দেশে দেশে বিরূপ প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির ওপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশটির প্রেসিডেন্টের এমন ঘোষণার পর তার বিরোধিতায় সোচ্চার হয়েছে চীন, জাপান, যুক্তরাজ্যসহ আরও…

সময়সীমা পার: টিউলিপ সিদ্দিকের আইনজীবীর চিঠির জবাব দেয়নি কর্তৃপক্ষ

বাংলাদেশে দুর্নীতির অভিযোগের জবাবে ব্রিটিশ সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বলেছেন, তার আইনজীবীরা যেকোনো আনুষ্ঠানিক প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। গত জানুয়ারিতে বাংলাদেশে তদন্তাধীন…

ভুঁইফোড় মাদ্রাসার এমপিও ভুক্তির পাঁয়তারা: সরকারি অর্থের অপচয় বন্ধের দাবি এলাকাবাসীর

ঠাকুরগাঁও ৩মার্চ: বাংলাদেশের উত্তরাঞ্চলের শহর ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নে “নতুন পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা” নামে একটি অস্তিত্বহীন ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমপিও ভুক্তির পাঁয়তারার অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au