প্রবাস দর্পন

বঙ্গসাথীর আয়োজনে মেলবোর্নে বৈশাখী মেলা ২০২৬: বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি

ওয়েরিবি ইনডোর স্পোর্টস সেন্টারে সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবার ও ফ্যাশনের সমাহার

  • 11:28 am - April 16, 2026
  • পঠিত হয়েছে:২০৩ বার
বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে আয়োজিত এই মেলায় প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।

মেলবোর্ন, ১৬ এপ্রিল: মেলবোর্নে বসবাসরত বাঙালি কমিউনিটির অন্যতম বড় আয়োজন ‘বৈশাখী মেলা ২০২৬’ আগামী ১৮ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বঙ্গসাথীর আয়োজিত এবং অসিজ গ্রুপের উপস্থাপনায় এই মেলাটি অনুষ্ঠিত হবে ওয়েরিবি ইনডোর স্পোর্টস সেন্টারে, বিকেল ৪টা ৩০ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত।

বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে আয়োজিত এই মেলায় প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। তবে অংশগ্রহণের জন্য পূর্বে নিবন্ধন আবশ্যক বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আয়োজকরা জানিয়েছেন, এবারের মেলায় থাকবে লাইভ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে সংগীত, নৃত্য, আবৃত্তি এবং ফ্যাশন শো দর্শকদের মুগ্ধ করবে।

এছাড়া মেলায় থাকবে ২৫টিরও বেশি খাবার ও মার্কেট স্টল, যেখানে পাওয়া যাবে আসল বাঙালি খাবারের স্বাদ। ফ্যাশন ও ক্রাফটস স্টলে থাকবে শাড়ি, পোশাক, গহনা ও শিল্পকর্মের বৈচিত্র্যপূর্ণ সংগ্রহ।

কমিউনিটির নেতাদের উপস্থিতিতে উৎসব পাবে নতুন মাত্রা।

মেলার বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন সম্মানিত অতিথিবৃন্দ—অস্ট্রেলিয়ার পার্লামেন্ট সদস্য জোয়ান রায়ান ও জন লিস্টারসহ স্থানীয় সিটি কাউন্সিলের মেয়র ও কাউন্সিলররা, যা আয়োজনটিকে আরও মর্যাদাপূর্ণ করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন আয়োজকদের অন্যতম ড. রবীন্দ্র।

অনুষ্ঠানের হাইলাইটস হিসেবে রাখা হয়েছে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাংলা সৃজনশীল শিল্প ও প্রতিযোগিতা, বাংলা নববর্ষ বিষয়ক কুইজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি বাংলা ফোক ব্যান্ডের সরাসরি পরিবেশনা আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তুলবে।

আয়োজকরা জানান, এই মেলা শুধু উৎসব নয়, বরং এটি বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও কমিউনিটির মিলনমেলা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

-ওটিএন বাংলা ডেস্ক

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au