অস্ট্রেলিয়া

ট্রাম্পের সমালোচনার মধ্যেই আন্তর্জাতিক উদ্যোগে অস্ট্রেলিয়ার সাড়া

  • 9:38 pm - April 17, 2026
  • পঠিত হয়েছে:২৩৬ বার
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ এপ্রিল-  মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় সচল করতে ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক জোটে যোগ দেওয়ার পথে এগিয়েছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আজ রাতে বিশ্বনেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, ‘স্ট্রেইট অব হরমুজ মেরিটাইম ফ্রিডম অব নেভিগেশন ইনিশিয়েটিভ’ নামে এই বৈঠক বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হবে। এতে মূলত হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা এবং বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়টি গুরুত্ব পাবে।

এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন ইমানুয়েল ম্যাক্রোঁ ও কিয়ার স্টারমার। তাদের লক্ষ্য, সাম্প্রতিক উত্তেজনার কারণে ব্যাহত হওয়া হরমুজ প্রণালির স্বাভাবিক নৌপথ আবার চালু করা। আন্তর্জাতিক এই উদ্যোগটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অবরোধ পরিকল্পনা থেকে সম্পূর্ণ আলাদা বলে জানা গেছে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে অসন্তোষ জানিয়ে বলেছেন, ইরান যুদ্ধের সময় অস্ট্রেলিয়া এবং আরও কয়েকটি ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্রকে প্রত্যাশিত সহায়তা দেয়নি। তিনি বলেন, “আমি অস্ট্রেলিয়ার ওপর খুশি নই”, যা আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে চলমান সংকট বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে প্রণালিতে চলাচল বাধাগ্রস্ত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য অংশগ্রহণকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ এটি শুধু আন্তর্জাতিক বাণিজ্য রুট সচল রাখার প্রচেষ্টাই নয়, বরং পশ্চিমা মিত্রদের সঙ্গে সমন্বয় জোরদারেরও একটি বার্তা বহন করছে। এখন দেখার বিষয়, আজকের বৈঠকের পর হরমুজ প্রণালি ঘিরে আন্তর্জাতিক উদ্যোগ কতটা কার্যকর অগ্রগতি আনতে পারে।

 

এই শাখার আরও খবর

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ১০ প্রাণ, আহত আরও ২০

ওটিএন বাংলা ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ভোরের আলো ফোটার আগেই সড়কে ঝরল ১০ প্রাণ। যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন।…

‘আমি ভয় পাই না’, ডিসেম্বরে দেশে ফেরার কথা আবারও বললেন শেখ হাসিনা

ওটিএন বাংলা ডেস্ক: আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা আবারও জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলে গ্রেপ্তার, নির্যাতন কিংবা হত্যার শিকার হতে পারেন বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au