বিশ্ব

হরমুজ উন্মুক্ত হলেও ইরানের ওপর নৌ অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের

  • 2:46 am - April 18, 2026
  • পঠিত হয়েছে:২৩২ বার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৮ এপ্রিল- হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকলেও ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ এখনই প্রত্যাহার করা হচ্ছে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সঙ্গে একটি চূড়ান্ত শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত এই অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে।

শুক্রবার (১৭ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে ট্রাম্পের বক্তব্য তুলে ধরা হয়। সেখানে তিনি বলেন, “ইরানের সঙ্গে আমাদের লেনদেন ১০০ শতাংশ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নৌ অবরোধ চলবে।”

তবে একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, স্থায়ী যুদ্ধবিরতির প্রক্রিয়া দ্রুতই শেষ হতে পারে, কারণ অধিকাংশ গুরুত্বপূর্ণ ইস্যুতে ইতোমধ্যে আলোচনা হয়েছে।

এদিকে পরিস্থিতি বিশ্লেষণ করে আল জাজিরার প্রতিবেদক অ্যালান ফিশার বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অবরোধ তুলে নেওয়ার সম্ভাবনা আগে থেকেই কম ছিল। ট্রাম্প প্রশাসন এটিকে ইরানের ওপর চাপ বজায় রাখার একটি কার্যকর কৌশল হিসেবে দেখছে।

তিনি আরও বলেন, ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট যে এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়ে গেছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এখনো কাটেনি। ওয়াশিংটনের প্রধান লক্ষ্য হচ্ছে, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করা।

বিশ্লেষকদের মতে, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো-ইরান যদি পারমাণবিক কর্মসূচি সীমিত করার নিশ্চয়তা দেয়, তবে এর বিনিময়ে তারা কী ধরনের সুবিধা পাবে। কারণ, বড় ধরনের ছাড় দেওয়ার আগে তেহরানও নিশ্চিত হতে চাইবে যে, তারা সমপর্যায়ের কূটনৈতিক ও অর্থনৈতিক লাভ অর্জন করছে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

জলবায়ু পরিবর্তনের প্রভাব, যুদ্ধ, বাণিজ্যিক অস্থিরতা এবং সরবরাহব্যবস্থায় বাড়তে থাকা অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে,…

চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?

বাংলাদেশ বিমানবাহিনী আধুনিকায়নের অংশ হিসেবে চীন থেকে নতুন প্রজন্মের যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। আলোচনায় থাকা চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান নিয়ে ইতোমধ্যে দেশের প্রতিরক্ষা অঙ্গনে ব্যাপক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au