বিনোদন

সৈকতে অশোভন কর্মকাণ্ড: থাইল্যান্ড থেকে বহিষ্কৃত ফরাসি পর্যটক দম্পতি

  • 3:49 pm - April 18, 2026
  • পঠিত হয়েছে:২৪৫ বার
গ্রেপ্তারের সময় মুখ লুকানোর চেষ্টা করেন ওই দম্পতি। ছবি: ভাইরাল প্রেস

মেলবোর্ন, ১৮ এপ্রিল: থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফুকেট-এ প্রকাশ্যে অশোভন আচরণের ঘটনায় দুই তরুণ বিদেশি পর্যটককে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। ফরাসি নাগরিক হ্যালান ও নাদিয়া (দুজনেরই বয়স ২৪) গত ১২ এপ্রিল গ্রেপ্তার হন। থাইল্যান্ডের রায়ী সৈকতে তাদের অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, দিনের আলোতে সৈকতের বালুর ওপর নগ্ন অবস্থায় তারা ঘনিষ্ঠ আচরণে লিপ্ত, যা উপস্থিত পর্যটকদের মধ্যে চরম অস্বস্তি ও ক্ষোভের সৃষ্টি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা কোনো ধরনের গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করেননি, এমনকি তাদের শব্দও আশপাশে শোনা যাচ্ছিল।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই অভিযোগ করেন, পর্যটন এলাকায় যথাযথ নজরদারির অভাব রয়েছে। এক স্থানীয় বলেন, “অনেক বিদেশি এখানে এসে এমন আচরণ করে, যেন তারা প্রাণী। এ ধরনের পরিবেশে থাকার চেয়ে পর্যটক না থাকাই ভালো।” আরেকজন বলেন, “আমাদের দেশে নিয়ম-কানুনের অভাব আছে বলেই এমন লজ্জাজনক ঘটনা ঘটছে।”

পরে পুলিশ ফুকেটের কথু জেলায় একটি হোটেল থেকে ওই দম্পতিকে আটক করে। পুলিশ জানায়, তারা তাদের কর্মকাণ্ড স্বীকার করেছেন এবং প্রকাশ্যে অশোভন আচরণের দায়ে প্রত্যেকে ৫,০০০ বাত (প্রায় ২২০ ডলার) জরিমানা দেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা কর্নেল অনুরাক পারিন্যাসথিরাকুল জানান, “তারা বলেছেন, ছুটিতে এসে স্বাভাবিকভাবেই আরামদায়ক মেজাজে ছিলেন এবং মুহূর্তের আবেগে এমন আচরণ করেছেন।” পরবর্তীতে অভিবাসন কর্তৃপক্ষ তাদের ভিসা বাতিল করে দেশ থেকে বহিষ্কার করে।

এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং জনমত বিভক্ত হয়ে পড়ে। কেউ একে “রোমান্টিক” বলে মন্তব্য করলেও অনেকেই এটিকে “লজ্জাজনক” ও “অগ্রহণযোগ্য” হিসেবে আখ্যা দেন। এক মন্তব্যে বলা হয়, “যে দেশেই যান, সেই দেশের নিয়ম ও সংস্কৃতির প্রতি সম্মান দেখানো উচিত।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ফুকেট-এ পর্যটকদের এমন অসদাচরণের একাধিক ঘটনা ঘটেছে। এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কারন এলাকায় একটি টুকটুকের পেছনে একই ধরনের ঘটনার জন্য এক ফরাসি দম্পতিকে বহিষ্কার ও কালো তালিকাভুক্ত করা হয়। এছাড়া বিভিন্ন সময়ে হোটেল, গাড়ি এবং সৈকতে অনৈতিক আচরণের ঘটনায় আরও কয়েকজন পর্যটক গ্রেপ্তার হন।

এসব ঘটনার প্রেক্ষিতে থাই কর্তৃপক্ষ সৈকত এলাকায় যৌন অসদাচরণ ও অশালীন কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।

পর্যটন খাত পুনরুদ্ধারের পথে থাকায় এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সরকারি তথ্যমতে, ২০২৫ সালে প্রায় ১ কোটি ৪০ লাখ পর্যটক ফুকেট ভ্রমণ করেছেন, যার মধ্যে রাশিয়া, চীন, ভারত, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার পর্যটকরা উল্লেখযোগ্য।

-news.com.au

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au