বিশ্ব

হরমুজে উত্তেজনা চরমে,

ইরানের বিরুদ্ধে নৌযানে গুলিবর্ষণের অভিযোগ

  • 12:14 am - April 19, 2026
  • পঠিত হয়েছে:২৮৯ বার
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের শুরুতে হরমুজ প্রণালিতে থাকা একটি নৌযানের কাছ দিয়ে পাখি উড়ে যাচ্ছে। ফাইল ছবি। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১৮ এপ্রিল- বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। নৌচলাচলে কঠোর সামরিক নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই প্রণালি অতিক্রমের চেষ্টা করা একাধিক বাণিজ্যিক নৌযান লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে।

বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, শনিবার অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ থেকে গুলির ঘটনা ঘটার তথ্য পাওয়া গেছে। সমুদ্র নিরাপত্তা ও জাহাজ চলাচল সংক্রান্ত একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। একইসঙ্গে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, একটি তেলবাহী ট্যাংকারকে ইরানি গানবোট লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এর আগে নজরদারি সংস্থাগুলোর তথ্যে দেখা যায়, আটটি ট্যাংকারের একটি বহর একসঙ্গে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। প্রায় সাত সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর একযোগে এতগুলো জাহাজের এই পথ পাড়ি দেওয়ার চেষ্টা নজিরবিহীন বলে মনে করা হচ্ছে।

ইরান ইতোমধ্যে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখায় তারা আবারও হরমুজ প্রণালিতে কঠোর সামরিক নিয়ন্ত্রণ আরোপ করেছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়েই সংঘাতের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন হতো।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনি এক বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুকে নতুন করে পরাজয়ের স্বাদ দিতে ইরানের নৌবাহিনী প্রস্তুত রয়েছে। তার এই মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান প্রসঙ্গে ‘ইতিবাচক অগ্রগতি’ থাকার ইঙ্গিত দিলেও বিস্তারিত কিছু জানাননি। তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে আবারও সংঘাত শুরু হতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শিগগিরই শেষ হওয়ার কথা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির পর ইরান সাময়িকভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের অব্যাহত অবরোধ ও চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে আবারও নৌচলাচলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে তেহরান।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে এই অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au